ভারত-চিন সংঘাতের আবহে পরপর দুটো ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ
শুক্রবার বিকেলে ফের কেঁপে উঠল লাদাখ। পরপর দুটো ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। শুক্রবার বিকেল ৪টে বেজে ২৭ মিনিটে ভূমিকম্পটি হয় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ৫.৪ মাত্রার এই ভূমিকম্পে অবশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দ্বিতীয় ভূমিকম্পটি হয় ৩.৬ রিখটার স্কেল মাত্রায়। যদিও লেহ এলাকায় একাধিক বাড়িতে কম্পনের তীব্রতায় ফাটল ধরার কথা জানা গিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেও মৃদু কম্পন হয়েছে লাদাখ-সহ জম্মু-কাশ্মীর অঞ্চলে।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় দিন কেঁপে উঠল উত্তর ভারতের এই অঞ্চল৷ এর আগে বৃহস্পতিবার তীব্রতার মৃদুকম্পন অনুভূত হয় শ্রীনগরে৷ লাকাখেও সেই কম্পন অনুভব করা যায়। জাতীয় ভূমিকম্প কেন্দ্রের রেকর্ড জানায়, গোটা জুন মাসে পাঁচ বারের বেশি কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায়।
এর আগে ২৭ জুন ভূমিকম্প হয়েছিল কাশ্মীরে। সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৪। পাকিস্তান, আফগানিস্তান, তাজাখস্তান এবং চিনেও অনুভূত হয়েছিল সেই কম্পন। তার কয়েক ঘণ্টা আগে, অর্থাত্ ২৬ জুন রাতেও উপত্যকায় ভূমিকম্প আঘাত হানে। এপ্রিল মাস থেকে ১২ বার কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। তার মধ্যে ৮টি ভূমিকম্পের উৎসস্থল ছিল রোহতক।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications