এনআইএকে শক্তিশালী করতে বিল পাশ লোকসভায়! বিরোধীদের অভিযোগ ফুৎকারে ওড়ালেন অমিত
এনআইএকে শক্তিশালী করতে বিল পাশ হয়ে গেল লোকসভায়। এর ফলে বিদেশে কোনও ভারতীয়ের ওপর আক্রমণ হলে তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনে।
এনআইএকে শক্তিশালী করতে বিল পাশ হয়ে গেল লোকসভায়। এর ফলে বিদেশে কোনও ভারতীয়ের ওপর আক্রমণ হলে তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনে। যদিও বিলটি পাশ হওয়ার আগে লোকসভায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআইএ-কে অপব্যবহারের অভিযোগ এদিন উড়িয়ে দেন। এনআইএ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৯ পাশ করতে গিয়ে তিনি বলেন সরকার ধর্মীয় ভিত্তিতে কখনই এই বিলের প্রয়োগ করবে না। আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার সন্ত্রাসবাদ দূর করার পক্ষে সর্বোতভাবে চেষ্টা করবে।
এদিন অমিত শাহ পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেন। সন্ত্রাসবাদ বিরোধী প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট অর্থাৎ পোটা রদ করার জন্য তিনি সমালোচনা করেন। ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতেই এই কাজ করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ করে তিনি বলেন, পোটা রদ করার পর থেকে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। যার জেরে ২৬/১১ মুম্বই হামলার পরে এনআইএ গঠন করতে বাধ্য হয়েছিল তারা।
প্রস্তাবিত আইনে সবার সমর্থনের আবেদন জানিয়ে অমিত শাহ বলেন, লোকসভায় এই বিল নিয়ে বিভাজন তৈরি হলে জঙ্গিদের কাছে ভুল বার্তা যাবে। তারা উৎসাহিত হবে।
অনেক বিরোধী নেতাই আগে এই বিলটির সমালোচনা করেছেন। তাদের অভিযোগ সরকার তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে। বেশ কয়েকজন সাংসদ
অভিযোগ করেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করা হয়েছে। এই সময় অমিত শাহ বলেন, আমাকে বিষয়টি পরিষ্কার করতে দিন।
নরেন্দ্র মোদী সরকারের তেমন কোনও ইচ্ছা নেই। তাদের একমাত্র লক্ষ্য হল সন্ত্রাসবাদকে ক্ষতম করা।












Click it and Unblock the Notifications