স্যর, একটা সেলফি তুলতে চাই! ছাত্রীর আবদার শুনে কী করলেন রাহুল, দেখুন ভিডিও
নিজের জীবন বৃত্তান্ত শোনাচ্ছিলেন। বলছিলেন তাঁর রাজনীতির আঙিনায় প্রবেশের প্রেক্ষাপট। তখনই রাহুল গান্ধীর কাছে এক ছাত্রী আবদার করে বসলেন সেলফি তোলার।
সামনেই বিধানসভা নির্বাচন কর্ণাটকে। সেই কারণেই রাজনৈতিক বক্তব্যে তখন সরগরম মঞ্চ। মাইসোরের সেইসঙ্গে কলেজ ফর ওমেন-এর পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের একের পর এক উত্তর দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নিজের জীবন বৃত্তান্ত শোনাচ্ছিলেন। বলছিলেন তাঁর রাজনীতির আঙিনায় প্রবেশের প্রেক্ষাপট। তখনই এক ছাত্রী আবদার করে বসলেন সেলফি তোলার।

আর সঙ্গে সঙ্গেই ছাত্রীর অনুরোধ মেনে মঞ্চ থেকে নিচে নেমে এলেন কংগ্রেস সভাপতি। মুহূর্তেই আনন্দের শোরগোল পড়ে গেল ছাত্রীদের মধ্যে। ছাত্রীদের সঙ্গে সেলফি তুললেন রাহুল গান্ধী। গুরুত্বপূর্ণ বক্তৃতা চলার মাঝেও ছাত্রীর এই আবদার রক্ষায় রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান পড়ুয়ারা। এই ঘটনা একইসঙ্গে তাঁর জনপ্রিয়তাও প্রকট করে।
মহারানি আর্ট কলেজ ফর ওমেন-এ তখন নোট বাতিল ও জিএসটি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন কংগ্রেস সভাপতি। তখনই পড়ুয়াদের মধ্যে এক ছাত্রী মাইক্রোফোন হাতে বলেন, স্যর একটা অনুরোধ ছিল। আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই। সঙ্গে সঙ্গে অন্য পড়ুয়ারাও শোর তোলেন সেলফি তোলার। তা শুনে হাসিমুখে মঞ্চ থেকে নেমে এসে সেলফি তোলেন রাহুল। এই ঘটনায় যার পর নাই খুশি ছাত্রীরা।
#WATCH: Rahul Gandhi gets off the stage, poses for a selfie with a student after she said, 'Sir my request is I want to take a selfie with you!' The Congress President is at an interaction with students at Maharani's Arts College for Women in Mysuru #Karnataka pic.twitter.com/SeghSlyywd
— ANI (@ANI) March 24, 2018
যে ছাত্রী সেলফি তোলার আবদার করেছিল প্রথম, তাঁর আবদার মেটানোর পাশাপাশি অন্যদেরও নিরাশ করেননি রাহুল গান্ধী। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার তাঁর কাছে এ ধরনের আবদার এসেছে। এর আগেও গুজরাট বিধানসভা নির্বাচনের আগে তাঁর কাছে এই আবদার এসেছিল। সেক্ষেত্রেও রাহুল সহাস্য মুখে আবদার রক্ষা করেছিলেন। এবারও কর্ণাটকের মাইসোরে ছাত্রীদের নিরাশ করলেন না তিনি।












Click it and Unblock the Notifications