পুলিশের হাতে খুন ত্রিপুরার সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র
ত্রিপুরার বোধজং নগর এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলস ট্রুপারদের গুলিতে নিহত হলেন এক সাংবাদিক। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। শেষপর্যন্ত প্রাণ দিতে হল তাঁকে।
ত্রিপুরার বোধজং নগর এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলস ট্রুপারদের গুলিতে নিহত হলেন এক সাংবাদিক। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। শেষপর্যন্ত প্রাণ দিতে হল তাঁকে।

নিহত সাংবাদিকের নাম সুদীপ দত্ত ভৌমিক। তিনি ত্রিপুরা স্টেট রাইফেলস ট্রুপারদের সেকেন্ড কম্যান্ডান্ট তপন দেববর্মার গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
সাংবাদিক ভৌমিক ত্রিপুরার সায়ন্দন পত্রিকায় কাজ করতেন। সঙ্গে স্থানীয় টেলিভিশন চ্যানেল ভেনগার্ড-এও কাজ করতেন। গুলি লাগার পরে নিহত সাংবাদিকের দেহ ময়নাতদন্তের জন্য গোবিন্দ বল্লভ পন্থ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর টেলিভিশন সাংবাদিক শান্তনু ভৌমিককে (২৮) আগরতলা থেকে ৩৫ কিলোমিটার দূরে মন্ডাইয়ে খুন করা হয়। তারপরে এদিন ফের এক সাংবাদিক নিহত হলেন।

Click it and Unblock the Notifications