গাছের সঙ্গে বেঁধে এক সংবাদিককে বেধড়ক মার! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও
সাংবাদিককে বেধড়ক মার। কোথায় নিরাপত্তা। বিজেপি শাসিত রাজ্যের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য
গাছের সঙ্গে বেঁধে এক সংবাদিককে বেধড়ক মার। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা হচ্ছে, বেশ কয়েকজন লোক এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর করছে। আর তা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের।

যদিও এই ভিডিও সামনে আসতেই ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের দাবি, ২৫ বছর বয়সী ওই সংবাদ কর্মীর সঙ্গে অভিযুক্ত ওই ব্যক্তির বচসা হয়। কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে এই বচসা হয় বলে দাবি পুলিশের। আর এরপর থেকেই নাকি অভিযুক্ত ওই যুবক বদলা নিতে চাইছিল। আর সেই সুযোগ খুজছিল বলেও পুলিশের তদন্তে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। আর সেই মতো শনিবার ওই সংবাদ কর্মীকে মাঝ রাস্তায় অভিযুক্ত ওই যুবক আটকায় বলে অভিযোগ। শুধু তাই নয়, একেবারে গাছে বেঁধে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ।
তবে এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিও দেখে ছয় অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছে, প্রহৃত ওই সংবাদমাধ্যম কর্মী ইতিমধ্যে স্থানীয় এক থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জানাচ্ছে, একটি বিজ্ঞাপন সংক্রান্ত কাজ সেরে পাশের একটি গ্রাম থেকে ওই ব্যক্তি নিজের গ্রামে ফিরছিল। আর সেই সময়ে অভিযুক্ত নারায়ণ যাদব তাঁকে আটকায়। শুধু তাই নয়, পুরানো ঘটনার প্রসঙ্গ তুলে নাকি তাঁকে নানাভাবে গালিগালাজ করতে থাকে অভিযুক্ত। এমনটাই দাবি পুলিশের।
ওই সংবাদমাধ্যম কর্মী জানাচ্ছেন, ঘটনার প্রতিবাদ করতে গেলে সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই যুবক তাঁর বন্ধুদের ডাকে। এবং আমাকে একটা গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করে বলে দাবি ওই কর্মীর। ঘটনায় শরীরের একাধিক জায়গাতে আঘাত ওই ব্যক্তির লেগেছে বলে জানা যাচ্ছে। যদিও চোট খুব একটা গুরুতর নয় বলেই দাবি। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্নের মুখে নিরাপত্তা।
অন্যদিকে সংবাদমাধ্যম কর্মীকে মারধরের ঘটনায় প্রশাসবিক স্তরেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরো বিষয়টির খোঁজ প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications