দাদুর বয়সী বৃদ্ধের সঙ্গে ১৬ বছরের নাবালিকার বিয়ে ,হায়দরাবাদের ঘটনা এখন ভাইরাল ইন্টারনেটে

হায়দরাবাদের এক নাবালিকার সঙ্গে ওমানের ৬৫ বছরের এক বৃদ্ধের জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করলেন তার মা। মেয়েকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের দ্বারস্থ নাবালিকার মা ।

এক নাবালিকাকে ওমানের এক ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার অভিযোগ করলেন নাবালিকার মা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। নাবালিকাকে মাসকাট থেকে দেশে ফিরিয়ে আনারও আর্জি জানিয়েছেন ওই মহিলা । ওই বৃদ্ধের দাবি, ৫ লক্ষ টাকা দিয়ে বিয়ে করেছেন তিনি, সেই টাকা ফেরত দিলেই ওই নাবালিকাকে ফেরত পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

দাদুর বয়সী বৃদ্ধের সঙ্গে ১৬ বছরের নাবালিকার বিয়ে ,হায়দরাবাদের ঘটনা এখন ভাইরাল ইন্টারনেটে

এই ঘটনায় নিজের ননদ ও তাঁর স্বামী সিকান্দারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। নবাব সাহেব কুন্টা এলাকার বাসিন্দা সৈইদা উন্নিসা অভিযোগ করেছেন, রমজান মাসে ওমান থেকে ওই বৃদ্ধ হায়দরাবাদে আসেন। সেসময়ই উন্নিসার অনিচ্ছা সত্ত্বেও জোর করে কাজি ডেকে তাঁর মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন উন্নিসা। তাঁর ননদ ঘৌসিয়া ও ননদের স্বামী সিকান্দারই একাজ করেছে বলে অভিযোগ। এমনকী ওই বৃদ্ধের দেওয়া ৫ লক্ষ টাকাও সিকান্দরই নিয়েছে বলে অভিযোগ করেছেন উন্নিসা।

ফলকনুমা থানায় অভিযোগ দায়ের করে উন্নিসা আরও জানিয়েছেন, বিয়ের পর চারদিন একটি হোটেলে ছিল ওই বৃদ্ধ। কিন্তু তারপর সে সিকান্দারের বাড়িতেই ওঠে। সিকান্দরই ওই নাবালিকার পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে দেয় বলে অভিযোগ। মেয়েকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে বার বার সিকান্দরের বাড়িতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন উন্নিসা ।

আপাতত তাঁক একটাই আর্জি, মেয়েকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন সেইসঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+