পৃথিবীর আর একটা ফাঁড়া কাটল, ২০৭৯ পর্যন্ত প্রকাণ্ড ‘গ্রহাণু’র হাত থেকে স্বস্তির বার্তা নাসার
পৃথিবীর প্রায় কান ঘেঁষে বেরিয়ে গেল এর প্রকাণ্ড গ্রহাণু। প্রায় ২ কিলোমিটার চওড়া গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে গেল বুধবার। করোনার পর আরও এক ভয় উড়ে এসে জুড়ে বসেছিল। আপাতত সেই ফাঁড়া কেটে গেল।
পৃথিবীর প্রায় কান ঘেঁষে বেরিয়ে গেল এর প্রকাণ্ড গ্রহাণু। প্রায় ২ কিলোমিটার চওড়া গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে গেল বুধবার। করোনার পর আরও এক ভয় উড়ে এসে জুড়ে বসেছিল। আপাতত সেই ফাঁড়া কেটে গেল। মহাকাশের বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেল পৃথিবী। পৃথিবীর উপর কোনও প্রভাব পড়ল না।

৬.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম
নাসার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় ৬.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করে গিয়েছে গ্রহাণুটি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছিলেন, যদি পৃথিবীর বুকে এসে পড়ল ওই গ্রহাণু, তবে ভয়ঙ্কর বিপদ হত, তবে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে আসেনি। দূর দিয়েই বেরিয়ে গিয়েছে।

মাউন্ট এভারেস্টের অর্ধেক ওই গ্রহাণু
সম্প্রতি নাসার বিজ্ঞানীদের হাতে এসেছিল মহাকাশের ওই ছবি। অবজারভেটরি থেকে ওই ছবি আনা হয়। মাউন্ট এভারেস্টের অর্ধেক ওই গ্রহাণু আর পৃথিবীর কাছে ফিরবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। অন্তত ২০৭৯ সাল পর্যন্ত ওই গ্রহাণু থেকে নিশ্চিন্ত থাকতে পারবে ভারত। এর মধ্যে আর ফিরবে না গ্রহাণু।

২২ বছর ধরে ওই গ্রহাণু নজরে
নাসা জানিয়েছে, গ্রহাণুটির নাম ১৯৯৮ওআর২। এই নামেই নিয়ত আছে কতদিন ধরে মহাকাশবিজ্ঞানীদের ট্র্যাকে রয়েছে গ্রহাণুটি। অর্থাৎ ১৯৯৮ সাল অর্থাৎ ২২ বছর ধরে ওই গ্রহাণু নজরে ছিল। বুধবার সকালে তা পৃথিবীর পাশ দিয়ে উড়ে গেল।












Click it and Unblock the Notifications