দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা! একাধিক গাড়ির সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, মৃত ৪, আহত বহু

মথুরায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। এক এক করে আগুন ধরে যায় একাধিক গাড়িতে। এই ঘটনাটিতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে প্রায় ১৫০ জন।

-

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর প্রায় ৪টা নাগাদ ঘটনাটি ঘটে। বালদেব থানার অন্তর্গত ১২৭ নম্বর মাইলস্টোনের কাছে সাতটি বাস এবং তিনটি গাড়ি ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের হওয়ার পরে কয়েকটি বাসে আগুন ধরে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি ঘটার সময় বেশ কয়েকটি বাসেই যাত্রীদের ভিড় ছিল। বাসগুলিতে প্রায় সব সিট্ই ভর্তি ছিল।

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আহতদের উদ্ধার করার জন্য প্রায় ২০টি অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপার (এসপি)-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এখনও উদ্ধারকার্য চলছে। পুলিশ, দমকল, এনএইচএআই ও এসডিআরএফের দল যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আহতদের উদ্ধার করার কাজ চালাচ্ছে।

উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট

এই দুর্ঘটনাটি ঘটার আগের দিনও উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সোমবার হরিয়ানার রোহতক জেলার খারখারা গ্রামের কাছে ট্রান্স-হরিয়ানা এক্সপ্রেসওয়ে (হাইওয়ে ১৫২ডি)-তে কুয়াশার কারণে বহু ট্রাক, বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ফলে ওই দুর্ঘটনায় কমপক্ষে দু'জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন।

ঝাজ্জর (Jhajjar)-এ বাস-ট্রাক সংঘর্ষ

মঙ্গলবার ভোরে হরিয়ানার ঝাজ্জর (Jhajjar) জেলার রেওয়াড়ি রোডেও আরেকটি দুর্ঘটনা ঘটে। কুলানা এবং গুরাওয়াদা গ্রামের মাঝামাঝি এলাকায় ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক, একটি যাত্রীবাহী বাসকে দেখতে না পেয়ে সেটির সঙ্গে ধাক্কা মারে। এতে বাসের ড্রাইভার গুরুতরভাবে জখম হন।

বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি রাজস্থানের খাটু শ্যাম থেকে হরিয়ানার বাহাদুরগড়ের দিকে যাচ্ছিল। বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হন। গুরুতর জখম বাস চালককে পিজিআই ঝাজ্জর (Jhajjar)-এ পাঠানো হয়েছে।

আগের মাসে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

প্রায় এক মাস আগেই আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতেও একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। কানপুরের আরাউলি এলাকায় দিল্লি থেকে বিহারগামী একটি ডাবল ডেকার স্লিপার বাস দ্রুতগতিতে সেন্ট্রাল ডিভাইডারে ধাক্কা মারে এবং বাসটি উল্টে যায়। সেই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল এবং বহু যাত্রী আহত হয়েছিলেন। দুর্ঘটনাস্থলে ভাঙা কাচ, লাগেজ সমস্তকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং আহত যাত্রীদের আর্তনাদে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+