পুণ্যস্নান এবং সঙ্গে ১১ টাকা দিলেই এই মন্দিরে মিলবে পাপমুক্তির লিখিত 'সার্টিফিকেট'!
উদয়পুর, ২৫ মে : হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস যে পবিত্র জলে পূণ্যস্নান করলে তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। কিন্তু এই ধারনা সম্পর্ণ মনের ভাবনা, বিশ্বাস। এর কোনও তথ্য প্রমাণ কেউ দেখাতে পারবেন না সাধারণত।
কিন্তু রাজস্থানের শিব মন্দিরের বিষয়টা কিন্তু একেবারে আলাদা। এখানে পাপমুক্তির লিখিত সার্টিফিকেট পাওয়া যায়। রাজস্থানের প্রতাপগড়ের এই মন্দিরের নাম গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থ। এই মন্দিরের পবিত্র ঘাটে স্নান করে ১১ টাকা দান করলেই মিলবে পাপমুক্তির লিখিত সার্টিফিকেট।

মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, মন্দাকিনী কুণ্ডে স্নান করে এলে সার্টিফিকেট পাওয়ার এই প্রথা স্বাধীনতার সময় থেকে চলে আসছে। মন্দিরের পুরোহিতদের একাংশের মতে এই সার্টিফিকেটের জন্য নেওয়া হয় ১ টাকা। আর বাকি ১০ টাকা নেওয়া হয় 'দোষ নিবারণের' জন্য। দুর দুর থেকে মানুষ এই মন্দিরে এসে মন্দাকিনী কুণ্ডে স্নান সেরে ১১ টাকা দিয়ে পাপমুক্তির সার্টিফিকেট নিয়ে যায়।
মন্দিরের পুরোহিতদের কথায়, সবচেয়ে বেশি ভিড় হয় মে মাসে গৌতমেশ্বর মেলার সময়। সম্প্রতি কয়েক বছরে দর্শনার্থীদের সংখ্যা বাড়লেও পাপমুক্তি সার্টিফিকেট খুব একটা বেশি লোক চায় না এখন আর। এই বছর মে মাসের মেলায় প্রায় ২ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, কিন্তু মাত্র ৩টি সার্টিফিকেট দেওয়া হয়েছে মন্দিরের তরফে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications