হিন্দুরা কোনওদিন সন্ত্রাসবাদী হতে পারে না, গর্জে উঠলেন বিজেপি সভাপতি অমিত শাহ
ভোপাল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করা সাধ্বী প্রজ্ঞার সমর্থনে এগিয়ে এলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
ভোপাল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করা সাধ্বী প্রজ্ঞার সমর্থনে এগিয়ে এলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সাধ্বীর সমর্থনে তিনি জানালেন, একজন হিন্দু কখনও জঙ্গি হতে পারে না। ফলে বিজেপির সাধ্বীকে প্রার্থী করার সিদ্ধান্ত যে সঠিক তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন শাহ।

মধ্যপ্রদেশে এক নির্বাচনী জনসভায় শাহ বলেন, একজন হিন্দু কখনও জঙ্গি হতে পারে না। হিন্দু সংষ্কৃতি কখনও কাউকে আঘাত করে না। তবে কংগ্রেস এই অপবাদ দিয়েছে হিন্দুদের। ভোপাল থেকে সাধ্বী প্রজ্ঞার মনোনয়ন তাই এই অপবাদের বিরুদ্ধে বিজেপির সত্যাগ্রহ বলে শাহ দাবি করেছেন।
ভোপালে সাধ্বীর বিরুদ্ধে লড়া প্রার্থী কংগ্রেসের দিগ্বিজয় সিংকে মানুষ চরম জবাব দিতেও তৈরি হয়ে রয়েছে বলে শাহ জানিয়েছেন। কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতি করে তবে বিজেপি দেশের সেবায় নিয়োজিত বলে এদিন শাহ দাবি করেছেন।
কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চাই মন্তব্যের প্রেক্ষিতে শাহ রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করে বলেন, কংগ্রেস সভাপতি এই মন্তব্যের সঙ্গে সহমত কিনা তা স্পষ্ট করে জানান। এছাড়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের তোলা সংগ্রহ শেষ হলে তিনিও এর জবাব দিতে পারেন বলে কটাক্ষ করেছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications