দ্রুতগতির ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা! চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, আহত ৬
কানপুরে একটি বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ির দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটো-রিকশায় ধাক্কা মারে এবং তারপরে একটি মোটরবাইকে ধাক্কা মারে। এরপর ধাক্কার কারণে গাড়িটি ফুটপাথে উঠে আসে। এই ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, গাড়িটি চালাচ্ছিলেন তামাক ব্যবসায়ী কে কে মিশ্র (KK Mishra)-র ছেলে শিবম মিশ্র (Shivam Mishra)। প্রত্যক্ষদর্শীদের মতামত অনুসারে, রিং ওয়ালা এলাকার কাছে হঠাৎ গাড়িটি দিক বদলে একের পর এক যানবাহনে ধাক্কা দেয়। একটি রয়্যাল এনফিল্ড বাইকে ধাক্কা লাগার পর বাইক আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। তারপর শেষে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে এবং গাড়িটি থেমে যায়।
পরিবারের দাবি যে, দীর্ঘদিন ধরেই শিবম মিশ্র খিঁচুনির সমস্যায় ভুগছেন। গাড়ি চালানোর সময় সেই কারণেই তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, বিকেল প্রায় ৩টা ১৫ মিনিট নাগাদ রেভ-৩ মলের কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি ঘটার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে গাড়িটিকে ঘিরে ধরেন। অভিযোগ যে, চালককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাস্থলে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও পৌঁছান। তারপর পুলিশ সেই গাড়িটি থানায় নিয়ে যায়। সেখানে ভিড় জমে যাওয়ার কারণে গাড়িটি ঢেকে রাখা হয়। পুলিশ জানিয়েছে যে, চালকের শারীরিক অবস্থার দাবি এবং দুর্ঘটনার পরিস্থিতি, দু'টিই খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications