অনার কিলিং-এর ছায়া, প্রকাশ্যে খুন ১৮ বছরের মেয়ে ও তার এসকর্টিং পুলিশ অফিসার

বুধবার হরিয়ানার রোহতাকে এক ১৮ বছরের মেয়ে ও তাঁর এসকর্টিং পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের সন্দেহ পারিবারিক সম্মান রক্ষার্থে এই হত্যা করা হয়েছে। গত বছর জাঠ সম্প্রদায়ের মেয়েটি এক দলিত

বুধবার হরিয়ানার রোহতাকে এক ১৮ বছরের মেয়ে ও তাঁকে পাহাড়া দেওয়া পুলিশকর্মীকে গুলি করে হত্যা করা হল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তিনজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে করে এসে তাঁদের উপর গুলি চালায়। এই খুন 'অনার কিলিং' বা পরিবারের সম্মান রক্ষার্থে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

রোহতাকে অনার কিলিং-এর জল্পনা

রোহতাক আদালতে মৃতা মেয়েটি বিবাহের সময় প্রাপ্তবয়স্কা ছিল কিনা তা নিয়ে একটি মামলা চলছিল। সেই মামলায় হাজিরা দিতেই বুধবার আদালতে এসেছিলেন তিনি। তাঁকে সুরক্ষা দিতে নিযুক্ত ছিলেন সাব ইন্সপেক্টর নরেন্দ্র কুমার। সঙ্গে আরেক মহিলা কনস্টেবলও ছিলেন।

আদালত থেকে ফেরার পথেই ওই তিন বাইক আরোহী দুষ্কৃতী তাদের উপর গুলি চালায়। মহিলা কনস্টেবল কোনওক্রমে রক্ষা পেয়েছেন। পুলিশ সন্দেহ করছে পরিবারের সম্মান রক্ষার্থে মেয়েটির পরিবারই এই হামলা চালিয়েছে।

রোহতাকের পুলিশ সুপার যশনদীপ সিং রণধাওয়া জানিয়েছেন, মেয়েটি পরিবারের ইচ্ছের বিরুদ্ধে একটি ছেলেকে বিয়ে করায় তাঁর বিরুদ্ধে তাঁর পরিবার রোহতাক থানায় একটি অভিযোগ জানিয়েছিল। তাতে বলে হয়েছিল বিয়ের সম মেয়েটি প্রাপ্তবয়স্ক ছিল না।

২০১৭ সালে জাঠ সম্প্রদায়ের মেয়েটি ১৭ বছর বয়সে পালিয়ে বিয়ে করে দলিত সম্প্রদায়ের এক যুবককে। এরপরই মেয়েটির বাবা দলিত সম্প্রদায়ের ছেলেটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। জানা গিয়েছে মামলা চলাকালীন ছেলেটি নকল নথি দিয়ে প্রমাণ করতে চায় বিয়ের সময় মেয়েটির বয়স ১৮ পেরিয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটির পরিবার আদালতে আসল নথি জমা দিলে, সেই মিথ্যে ধরা পড়ে যায়।

আদালতে জাল নথি পেশ করার অভিযোগে ছেলেটিকে জেলে পাঠানো হয়। মেয়েটিকে পরিবারের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়য়া হয়েছিল। কিন্তু মেয়েটি রাজি হয়নি। তাই তাঁকে কার্নালের নারি নিকেতনে রাখা হয়। সেখান থেকেই আদালতে হাজিরা দিতে আসত সে। বুধবার সেখানে ফেরার পথেই খুন কার হল তাঁকে।

ঘটনার পর দুষ্কৃতীরা চম্পট দেয় এলাকা থেকে। পুলিশ এখনও কাউকে গ্রাফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে মেয়েটির শাশুড়ি দুষকৃতিদের সনাক্ত করার বিষয়ে পুলিশকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+