মজফফরপুরে ফের গণপিটুনির শিকার পুলিসকর্মী

নিখোঁজ দুই কিশোরের খোঁজে গ্রামে গিয়ে গণপিটুনির শিকার হতে হল পুলিসকর্মীকে।

নিখোঁজ দুই কিশোরের খোঁজে গ্রামে গিয়ে গণপিটুনির শিকার হতে হল পুলিসকর্মীকে। ঘটনটি ঘটেছে বিহারের মজফফরপুরে। আশঙ্কাজনক অবস্থায় তিন পুলিসকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গণপিটুনির সেই ভিডিও।

মজফফরপুরে ফের গণপিটুনির শিকার পুলিসকর্মী

ভিডিওতে দেখা গিয়েছে, একদল লোক তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আর পুলিসকর্মীর নাক-মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেকেই তাঁদের উদ্দেশ্য করে কটূক্তি করছে। ভিডিওতে পুলিসকর্মীদের লাঠি দিয়ে মারতেও দেখা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার মজফফরপুরের অউরাই থানা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ গ্রামের দুই কিশোরকে পিটিেয় হত্যা করা হয়েছে। এবং অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। তারপর তারা দেহ লোপাট করে দিয়েছে। দুদিন ধরে দুই কিশোরের দেহ পাওয়া যাচ্ছে না দেখে থানায় চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। তিন পুলিসকর্মীকে আটকে রেখে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা। তাঁদের উদ্ধার করতে পাটনা থেকে অতিরিক্ত পুলিসবাহিনী পাঠানো হয় গ্রামে। তারা গিয়ে তিন পুলিসকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+