নির্জন জঙ্গলে চুম্বনে অরাজি ছাত্রী! প্রত্যাখ্যাত বন্ধুর ‘কীর্তি’ শুনলে শিউড়ে উঠবেন
শুধু একবার চুম্বন করতে অস্বীকার করায় সে ওই ছাত্রীকে খুন করে জঙ্গলে পাতা চাপা দিয়ে পালিয়ে যায় বলে সে স্বীকার করে।
চুম্বন করতে রাজি না হওয়ায় প্রিয় বান্ধবীকে নৃশংসভাবে খুন করে জঙ্গলে ফেলে গিয়েছিল ছাত্র। ঘটনার তিনদিন পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারপরই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শুধু একবার চুম্বন করতে অস্বীকার করায় সে ওই ছাত্রীকে খুন করে জঙ্গলে পাতা চাপা দিয়ে পালিয়ে যায় বলে সে স্বীকার করে। মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বিজাপুরী গ্রামে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।

১৮ বছরের এক ছাত্রী আর বছর ১৯-এর ছাত্র। একই স্কুলে পড়াশোনা করে তারা। উভয়ের মধ্যে বন্ধুত্বও প্রগাঢ়। কিন্তু সেই বন্ধুত্বই যে কাল হয়ে উঠবে, কে ভেবেছিল। ওই তরুণী ছাত্রীকে বন্ধুকে বিশ্বাসের মাশুল গুনতে হল নিজের জীবন দিয়ে। তরুণী চুম্বন করতে অস্বীকার করেছিল ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত অভিযুক্ত যুবককে।
প্রিয় বান্ধবী চুম্বন করতে অস্বীকার করায় মাথায় রক্ত চড়ে গিয়েছিল। তারপরই প্রিয় বান্ধবীকে হত্যা করা হয়। ঘনিষ্ঠ বন্ধুকে খুন করে জঙ্গলে পাতা চাপা দিয়ে ফেলে যায় সে। তারপর নিহতের দেহ উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্রীর স্কুল ব্যাগটিও দেহের কাছে পড়ে থাকতে দেখা যায়।
অভিযুক্ত, রমন সিং সায়ামকে শনিবার গ্রেফতার করতেই প্রকাশ্যে আসে পুরো ঘটনাপ্রবাহ। নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। এরপরই ছাত্রীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে রমনের নাম জানতে পারেন তদন্তকারীরা। রমন যে ওই ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু, রমনের সঙ্গেই স্কুলছুটির পর গিয়েছিল, তা জানতে পেরে রমনের খোঁজ চালায়। ঘটনার তিনদিন পর পুলিশের জালে ধরা পড়ে রমন।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় রমন তার অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, রমন সিং সায়াম তাদের জানায় যে, সে নিহতের ঘনিষ্ঠ বন্ধু ছিল। স্কুল ছুটি হওয়ার পর তারা জঙ্গলের ঘুরতে গিয়েছিল। তারা দুজনে খালের ধারে বসেছিল। সেইসময় সে বান্ধবীকে চুম্বন করতে যায়। চুম্বন করতে অস্বীকার করায় বিস্মিত হয়ে বান্ধবীকে ছেলে দেয় রমন।
সে পুলিশি জেরায় জানায়, পাথরের উপর পড়ে মাথা ফেটে যায় বান্ধবীর। বান্ধবীকে নিথর অবস্থায় দেখে সে ভয় পেয়ে যায়। তারপর মেয়েটির দেহ পাতা দিয়ে ঢেকে বাড়ি পালিয়ে আসে সে। পুলিশ রমনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।












Click it and Unblock the Notifications