মুম্বইয়ে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

বিপদ যেন কাটছেই না বাণিজ্যনগরীর। মুম্বইয়ের কোলাবায় বিধ্বংসী অগ্নিকাণ্ড বহুতলে। দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলের থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে তাজ প্যালেস হোটেল।

বিপদ যেন কাটছেই না বাণিজ্যনগরীর। মুম্বইয়ের কোলাবায় বিধ্বংসী অগ্নিকাণ্ড বহুতলে। দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলের থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে তাজ প্যালেস হোটেল। যেখানে ঘটেছিল মুম্বই হামলার সবচেয়ে বড় হামলাটি। কোলাবার চার্চিল চেম্বার বিল্ডিংয়ের তিন তলায় জ্বলছে আগুন। বহুতলে আটকে রয়েছে অনেকে। দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনও পর্যন্ত ৬ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা গিয়েছে। আরও বেশ কয়েকজন আটকে আছেন বলে মনে করা হচ্ছে।

মুম্বইয়ে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

ল্যাডার গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে তা আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ছুটির দিন হওয়ার কারণে বিল্ডিংয়ের অধিকাংশ তলার দফতর গুলি বন্ধ রয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

প্রশ্ন উঠতে শুরু করেছে বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও।
কয়েকদিন আগেই মুম্বইয়ের একটি বহুতল ভেঙে পড়ে। তাতে মৃত্যু হয়েিছল অনেকের। জীর্ণ দশা সত্ত্বেও পুরসভা কেন বহুতলটি খালি করাননি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+