প্রধানমন্ত্রী মোদীর দিল্লির বাসভবেন আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে আগুন লাগল। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই খবর জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে দিল্লির ৯ লোককল্যাণ মার্গের বাড়িতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে আগুন লাগল। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই খবর জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে দিল্লির ৯ লোককল্যাণ মার্গের বাড়িতে। শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দমকলের নটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

প্রধানমন্ত্রী মোদীর দিল্লির বাসভবেন আগুন

পিএমও-র তরফে টুইট করে জানানো হয়েছে, সোমবার লোককল্যাণ মার্গে এসপিজি সংবর্ধনা স্থানে একটি ছোট্ট আগুন লাগে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন বা অফিস তাতে ক্ষতিগ্রস্থ হয়নি। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছিল।

পিএমও টুইট করে আরও জানিয়েছে, এটি প্রধানমন্ত্রীর আবাসিক বা অফিস অঞ্চল ছিল না। তবে এলকেএম কমপ্লেক্সের এসপিজি অভ্যর্থনা অঞ্চল ছিল। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বড় কোনও ক্ষতি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+