ফের আগুন দিল্লিতে, দমকল কর্মী সহ বহু জনের আটকে থাকার আশঙ্কা!

দিল্লিতে ফের আগুন। দিল্লির পীরাগ্রাহি এলাকায় অবস্থিত এক ব্যাটারির কারখানায় বৃহস্পতিবার সকালে আগুন লাগে। আজ সকাল ৪.২৩ নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দমকলের ৩৫টি অগ্নি নির্বাপণ ইঞ্জিন পৌঁছেছে। পাশাপাশি রয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। কারখানাটিতে অনেকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করার খবর পাওয়া যায়নি। আটকে থাকাদের মধ্যে বেশ কয়েকজন দমকল কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে।

ফের আগুন দিল্লিতে, দমকল কর্মী সহ বহু জনের আটকে থাকার আশঙ্কা!

আজ সকালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে কারখানার ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। তখনই একট বিস্ফোরণে কারখানাটি ধসে পড়ে। সেখানেই কর্তব্যরত কর্মীরা আটকে পড়েছেন। এদিকে সেই কারখানায় আগের থেকে লোক ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে হতাহতের সংখ্যা অনুমান করা যাচ্ছে না এখনই।

এর আগে দিল্লির রানি ঝাঁসি রোডের একটি চামড়ার কারখানায় ভয়াবহ আগুনে মৃত্যু হল অন্তত ৪৩ জনের। সেটি আগের মাসের সাত তারিখ ঘটে। সেখানে প্রথমে দমকলের ১৫টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পৌঁছয় আরও ১২টি ইঞ্জিন। জানা যায়, আনাজ মান্ডিতে আগুন লাগা বাড়িতেই ছিল ব্যাগ তৈরির কারখানা। ছোট ছোট ঘরে ছিল আরও নানা জিনিস তৈরির কারখানা। তবে বেশিরভাগই অনুমতি বিহীন বলে জানিয়েছিল পুলিশ। জানা গিয়েছে বাড়িটিতে কমপক্ষে ৭০ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন।

এর কিছুদিন পরেই ফের দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২২ ডিসেম্বর কিরারির কাপড়ের গোডাউনের সেই ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+