দিল্লিতে ইদের সকালে ভয়াবহ আগুন, চাঞ্চল্য এলাকায়
ইদের সকালে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একটি বিল্ডিংয়ে আগুন লেগে এলাকায় আতঙ্ক ছড়ায়।
ইদের সকালে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একটি বিল্ডিংয়ে আগুন লেগে এলাকায় আতঙ্ক ছড়ায়। ভিতরে আটকে পড়েছিলেন এক দম্পতি। কাঁদের উদ্ধার করে পুলিশ ও দমকল। স্থানীয়রা ভোর ছটায় আগুন লাগার খবর পেয়েই পুলিশে ফোন করেন। মধ্য দিল্লির পাহাড়গঞ্জের চুনা মান্ডি এলাকায় ঘটনাটি ঘটেছে।

একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুন লেগে তা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। সেইসময়ে বাড়ির ভিতরের সকলেই ঘুমোচ্ছিলেন। দুই কনস্টেবল মনোজ কুমার ও অমিত পাশের বিল্ডিংয়ের দরজার তালা ভেঙে ঢুকে আগুন লাগা বিল্ডিংয়ের ব্যালকনিতে ঝুলে উঠে দুজনের প্রাণ বাঁচিয়েছেন। আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ মারা যাননি।
Delhi: A fire broke out in a house in Paharganj area, today around 6AM. Delhi Police team reached the spot immediately&rescued people trapped inside. Before police reached the spot, 1 person had already escaped & had gone to the hospital for treatment. Fire doused now. pic.twitter.com/zIyCsrvoJn
— ANI (@ANI) August 22, 2018
দুজনেই তখন ভিতরে সাহায্যের জন্য আবেদন করছিলেন, চিৎকার করে কাঁদছিলেন। দুই পুলিশ কনস্টেবল নিজের প্রাণের বাজি রেখে তাঁদের বাঁচান। ব্যালকনি থেকে দড়ি নামিয়ে দুজনকে নামানো হয়। প্রথমে মহিলাকে ও পরে স্বামীকে নামানো হয়। আর একজন আগুন থেকে বাঁচতে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।












Click it and Unblock the Notifications