স্ত্রীর থেকে ধার নিয়ে টিকিট কেটে ২৮ কোটি টাকার লটারি জিতলেন কৃষক
প্রায় ২৮ কোটি টাকার লটারি জিতে তাক লাগিয়ে দিলেন তেলেঙ্গানার কৃষক।
প্রায় ২৮ কোটি টাকার লটারি জিতে তাক লাগিয়ে দিলেন তেলেঙ্গানার এক কৃষক। জানা গিয়েছে স্ত্রীর কাছ থেকে টাকা ধার করে লটারি কিনেছিলেন নিজামাবাদের ওই কৃষক। লটারি টিকিটের দাম ছিল ২০ হাজার টাকা। রিক্কালা ভিলাস নামে কৃষক হায়দরাবাদের বাড়িতে ফিরে এসেছেন, দুবাই থেকে ২৮.৪৩ কোটি টাকার লটারি জিতে।

সূত্রের খবর অনুযায়ী, রিক্কালা ভিলাস নামে নিজামাবাদের ওই কৃষক আরব আমীরশাহিতে ছিলেন ৪৫ দিন। ভিসা শেষ হয়ে যাওয়ার পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। সেখানে তিনি একটি নির্মাণকারী সংস্থায় কাজ করতেন। পরে তিনি চালকের কাজও নেন। ৩ অগাস্ট রিক্কালা জানায় ৪ মিলিয়ন ডলারের লটারি পেয়েছে সে।












Click it and Unblock the Notifications