কলকাতার ছায়া এবার বেঙ্গালুরুতে, পথচারীদের পিষে দিয়ে গেল গাড়ি, দেখুন ভিডিও

কয়েকদিন আগেই কলকাতায় জাগুয়ার গাড়ির গতির বলি হয়েছেন দুই পথচারী। সেই একই ঘটনা এবার ঘটল তথ্য প্রযুক্তি শহর বেঙ্গালুরুতে। ভরদুপুরে শহরের রাস্তায় দ্রুত গতিতে আসা গাড়ি পিষে দিল পথচারীদের‌।

কয়েকদিন আগেই কলকাতায় জাগুয়ার গাড়ির গতির বলি হয়েছেন দুই পথচারী। সেই একই ঘটনা এবার ঘটল তথ্য প্রযুক্তি শহর বেঙ্গালুরুতে। ভরদুপুরে শহরের রাস্তায় দ্রুত গতিতে আসা গাড়ি পিষে দিল পথচারীদের‌। রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি। বেঙ্গালুরুর এইএসআর লেআউট এলাকায় ভরদুপুরে ব্যাস্ত এলাকায় হঠাৎই দ্রুত গতিতে আসা একটি গাড়ি উঠে পড়ে ফুটপাথের উপর‌। দুমড়ে-‌মুচড়ে দেয় ফুটপাথের গায়ে দাঁড়িয়ে থাকা মোটর বাইকগুলি।

কলকাতার ছায়া এবার বেঙ্গালুরুতে, পথচারীদের পিষে দিয়ে গেল গাড়ি

রাস্তার ধারে দোকানে অনেকেই খাবার খাচ্ছিলেন সেসময়। প্রচণ্ডগতিতে আসা গাড়িটি উঠে পড়ে ফুটপাথের উপর‌। চোখের পলকে পিষে দেয় সেখানে দাঁড়িয়ে থাকা পথচারীদের‌। ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। গাড়ির চালককে আটক করেছে পুলিস। তদন্তে জানা গিয়েছে মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন চালক। সেকারণেই গতি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

কয়েক সপ্তাহ আগেই এক কন্নড় অভিনেত্রীকে গাড়ি বাইকে ধাক্কা মারায় তাঁকে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়েছিল বেঙ্গালুরুতে। কয়েকদিন আগে কলকাতাতেও ঘটেছে গাড়িতে পিষে দেওয়ার ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+