পশু বলির সময় ছাগলের বদলে মানুষের মাথা কাটল মদ্যপ ব্যক্তি, গ্রেফতার অভিযুক্ত
পশু বলির সময় ছাগলের বদলে মানুষের মাথা কাটল মদ্যপ ব্যক্তি, গ্রেফতার অভিযুক্ত
মদের ঘোরে মানুষ মাঝে মাঝে এমন ভয়াক কাণ্ড করে বসে যর ফল তাকে গোটা জীবনভর পেতে হয়। সেরকমই এক কাণ্ড ঘটল অন্ধ্রপ্রদেশে। পশু বলির বদলে মানুষের বলি দেওয়া হল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি, রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ভালাসাপল্লিতে। সংক্রান্তি উদযাপন করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত চালাপতির পশু বলি দেওয়ার কথা ছিল এবং সেই অনুয়াযী ছাগলের মাথা কেটে ফেলার কথা ছিল তার। পুলিশ জানিয়েছে যে বলি দেওয়ার সময় চালাপতি মদ্যপ অবস্থায় ছিল এবং ছাগলের বদলে সে সুরেশ নামে একজনের গলা কেটে ফেলে। এই সুরেশ ছাগলটিকে ধরে ছিল। এই ঘটনার পরই সেখানে উপস্থিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে ফেলে। এই পশু বলির আয়োজন করা হয়েছিল স্থানীয় ইয়েল্লাম্মা (অন্ধ্রপ্রদেশের রক্ষাকর্তা দেবী) মন্দিরে। রক্তাক্ত অবস্থায় সুরেশকে মদনপেল্লে সরকারি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ এরপর চালাপতিকে গ্রেফতার করে। জানা গিয়েছে যে এই চালাপতি মন্দিরে পশু বলি দেওয়ার কাজ করে।
সংক্রান্তির সময় ভালাসাপল্লির মদনপেল্লের গ্রামীণ মণ্ডলের চিরাচরিত প্রথা অনুযায়ী একদল গ্রামের মানুষ এই পশুবলির সময় উপস্থিত ছিলেন। প্রত্যেক বছরই সংক্রান্তি উৎসবকে কেন্দ্র করে এই গ্রামে পশু বলি হয় এবং তা অর্পণ করা হয় স্থানীয় ইয়েল্লাম্মা মন্দিরে। কিন্তু এই পশু বলিকে কেন্দ্র করে এ ধরনের নৃশংস ঘটনা ঘটে যাবে তা কেউ কোনওদিন ভাবেননি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications