ট্রাক শিল্প অনুপ্রাণিত ডুডল, স্বাধীনতা দিবস উদযাপনে গুগল-এর হোম পেজে আছে আরও চমক

একটি বাঘ, একটি হাতি, ২টি ময়ূর, আম, এবং এছাড়াও একটি সুতোয় বাঁধা লেবু-লঙ্কার ছবি সমন্বিত, ভারতীয় ট্রাক শিল্প দ্বারা অনুপ্রাণিত একটি ডুডল দিয়ে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হল গুগল।

ভারতের ৭২-তম স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হল গুগল-ও। এদিনের গুগল ডুডল-টি করা হয়েছে ভারতীয় 'ট্রাক আর্ট'-এ অনুকরণে। ডুডলটিতে ভারতীয়ত্বের অভাব নেই। বাঘ, হাতি, ময়ূর, পদ্ম, আম, লেবু-লঙ্কার সৌভাগ্য চিহ্ন সবই তুলে ধরা হয়েছে এই ট্রাক আর্ট অনুপ্রাণিত ডুডলে।

ভারতীয়ত্বে ভরা ট্রাক শিল্প অনুপ্রাণিত ডুডল

ডুডলটি সম্পর্কে গুগল সংস্থা জানিয়েছে, 'আজকের ডুডল ভারতের বেশ কিছু আইকনিক উদ্ভিদ ও প্রাণীর ছবিতে সম্বৃদ্ধ। এটি ভারতীয় ট্রাক শিল্পের দ্বারা অনুপ্রাণিত। এই শিল্প এই চার মিলিয়ন বর্গ কিলোমিটারের দেশের দীর্ঘকালের ঐতিহ্য। ট্রাকচালকরা যখন তাদের পরিবারের থেকে কয়েক মাস ধরে দূরে রাস্তায় রাস্তায় কাটায় তখন এই চিত্তাকর্ষক লোকশিল্প থাকে তাদের চারপাশে, তাদের মন জুড়ে থাকে।'

ডুডটিতে ব্য়বহৃত আইকনগুলি ট্রাকআর্টে প্রায়শয়ই দেখা যায়। ভারতীয়ত্বের সঙ্গেও এই আইকনগুলির ওতোপ্রোত সম্পর্ক রয়েছে। বাঘ - ভারতের জাতায় প্রাণী, ময়ূর - ভারতের জাতীয় পাখি, পদ্ম - ভারতের জাতীয় ফুল। এছাড়া আছে হাতি, যা ভারতের যে কোনও জঙ্গলে দেখা যায়। হাতি নিয়ে যুদ্ধ করা যায় তাও বিশ্বকে প্রথম দেখিয়েছিলেন ভারতীয় রাজরাই। আছে আমের ছবি। গরমকালে যেই ফল ভারতে প্রচুর পরিমাণে হয়, এবং যার খ্যাতি গোটা বিশ্বে রয়েছে। আর লেবু-লঙ্কা সুতোয় বেঁধে ঝুলিয়ে রাখা হয় সৌভাগ্যেলাভের জন্য।

এই সব ভারতীয় আইকন ব্যবহার করে, ভারতীয় ট্রাক আর্চের অনুকরণে ডুডল বানিয়েই ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হয়েছে গুগল। শুধু তাই নয় গুগল হোমপেজে একট বিশেষ লিঙ্ক রাখা হয়েছে, শুধুমাত্র আজকের দিনটির জন্য। 'সি লস্ট ফোটোস অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স' নামে সেই লিঙ্কে ক্লিক করলেই স্বাধীনতা আন্দোলনের সময়ের দুষ্প্রাপ্য ছবির ভান্ডার খুলে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+