রাজ্যের মিড-ডে মিলে মরা সাপ! তদন্তের নির্দেশ প্রশাসনের

স্কুলের মিড ডে মিলে মরা সাপ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মহারাষ্ট্রের নানদেদের গার্গাভান জেলা পরিষদ প্রাইমারি স্কুলে।

স্কুলের মিড ডে মিলে মরা সাপ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মহারাষ্ট্রের নানদেদের গার্গাভান জেলা পরিষদ প্রাইমারি স্কুলে। ক্লাস ওয়ান থেকে ফাইভের মধ্যে প্রায় ৮০ জনকে প্রতিদিন সেখানে মিড ডে মিল দেওয়া হয়।

রাজ্যের মিড-ডে মিলে এ কোন বস্তু! তদন্তের নির্দেশ প্রশাসনের

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিদিনের মতোই বুধবারও স্কুলের তরফে খিচুরি বিতরণ শুরু করা হয়। এই সময়ই যে পাত্রে খিচুরি রাখা ছিল, তাতেই মরা সাপ দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খিচুরি তথা মিড ডে মিল পরিবেশন বন্ধ করে দেওয়া হয়। আর যাদের পাতে তে পড়েছিল, তাদেরও খেতে মানা করা হয়। ফলে সেদিনের মতো অভুক্ত থেকে যায় ছাত্রছাত্রীরা।

ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন, নানদেদ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার প্রশান্ত দিগরস্কর। বলেছেন, ছাত্রছাত্রীদের জন্য তৈরি মিড ডে মিলে সরিসৃপ পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেখানে তদন্তকারী দলও পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার প্রশান্ত দিগরস্কর আরও জানিয়েছেন, খিচুরি তৈরির দায়িত্ব স্কুলের ম্যানেজিং কমিটি দিয়েছিল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+