'মন্দির ভেঙে এবার মসজিদ হতে পারে', রামমন্দিরে ভূমি পুজোর পরই বিতর্কের পারদ চড়িয়ে দিলেন রশিদি

মহাসমারোহে অযোধ্যায় আয়োজিত হয়েছে রামমন্দিরের ভূমিপুজো। আর সেই রামমন্দিরের পুজো সম্পন্ন হতেই তার ২৪ ঘণ্টার মধ্যে প্রবল তোপ দেগে বসলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাজিদ রশিদি।

 কী বার্তা রশিদির?

কী বার্তা রশিদির?

রশিদি জানিয়েছেন, ' ইসলাম বলে, মসজিদ চিরকালই মসজিদই থাকে, এটা ভাঙা যায়না। এটা ভেঙে অন্য কিছু তৈরি করা যায় না । আমরা মনে করি ওটা মসজিদ ছিল, আর থাকবে..।'

এরপর কী বলেন তিনি?

এরপর কী বলেন তিনি?

'মসজিদ কখনওই মন্দির ভেঙে তৈরি হয় না। তবে এখন থেকে মন্দির ভেঙে তৈরি হবে মসজিদ। 'সংবাদ সংস্থা এএনআইকে একথা জানিয়েছেন সাজিদ রশিদি।

 এদিকে, রামলালা বিতর্কে ময়দানে হিন্দু সেনা

এদিকে, রামলালা বিতর্কে ময়দানে হিন্দু সেনা

আসাদউদ্দিন ওয়েইসি যে পোস্ট করেছেন বাবরি মসজিদ নিয়ে তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উপযুক্ত নয়। তাছাড়া 'নাবালক রামলালা'র ওপর এই টুইট নেতিবাচক প্রভাব ফেলবে। আর এর জেরেই আইনের রাস্তায় হেঁটে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ জমা দেয় হিন্দু সেনা।

ওয়েইসির তোপ মোদীকে

ওয়েইসির তোপ মোদীকে

ওয়েইসি এদিন বলেন,' প্রধানমন্ত্রী জানালেন যে তিনি আজ আবেগঘন। আমি বলতে চাই, আমিও একইরকম আবেগঘন আজ। কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে সকলের বাস ও নাগরিকদের সাম্যতায়। মিস্টার প্রধানমন্ত্রী.. আমি আবেগঘন কারণ সেখানে একটি মসজিদ ছিল ৪৫০ বছরের পুরনো।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+