বলিউডি চিত্রনাট্য! হাসপাতালেই হল বিয়ের আয়োজন
হায়দরাবাদের ভিকারাবাদে হাসপাতালেই হল বিয়ের আয়োজন। তেলেঙ্গানার রাজধানী থেকে কয়েকশো মিটার দূরের ঘটনার বিশেষত্ব এই যে, বিয়ের জন্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই দম্পতি।
হায়দরাবাদের কাছে ভিকারাবাদে হাসপাতালেই হল বিয়ের আয়োজন। তেলেঙ্গানার রাজধানী থেকে কয়েকশো মিটার দূরের ঘটনার বিশেষত্ব এই যে, বিয়ের জন্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই দম্পতি। আত্মীয় পরিজনরা বিয়েতে মত না দেওয়ায় সিদ্ধান্ত। পরে সেই আত্মীয় পরিজনরাই হাসপাতালে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।

বলিউডি চিত্রনাট্য
সূত্রের খবর অনুযায়ী, পাত্রী রেশমার বয়স ১৯ বছর আর পাত্র নওয়াজের ২১ বছর। এক্কেবারে বলিউডি চিত্রনাট্য। এর আগে পাত্রীর বড় বোনের সঙ্গে পাত্রের দাদার বিয়ে হয়েছে। সেই থেকেই পরিচয় রেশমা ও নওয়াজের। শুরু হয়েছিল ২ বছর আগে। যদিও ভিকারাবাদের কুক্কিনধার বাসিন্দা রেশমার বাবা-মা বিষয়টি
বুঝতে পেরে এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন।
|
বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা
বাড়িতে এই সম্পর্কের বিয়েতে বিরোধিতার জেরে রেশমা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই খবর পাওয়ার পরে নওয়াজ রেশমাকে হাসপাতালে দেখতে গিয়ে একই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিকিৎসদের হাত থেকে
বিষের শিশি কেড়ে নিয়েই এই কাণ্ড করে নওয়াজ।

হাসপাতালেই বিয়ের আয়োজন
এরপরেই ভিকারাবাদের বেসরকারি হাসপাতালের তরফে রেশমা ও নওয়াজের আত্মীয়দের ডেকে পাঠানো হয়। বোঝানো হয় পরিবারের সদস্যদের। পরে দু-তরফই বিয়েতে মত দেন। হাসপাতালেই বিয়ের আয়োজন করা হয়।
(ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications