বাবার মৃতদেহকে সামনে রেখে বিয়ে সারলেন ছেলে! উদ্ভট ঘটনার সাক্ষী তিন্দিভানাম

সিনেমাকেও হারমানায় এই দৃশ্য। বাবার মৃতদেহের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছেলে। বিয়ের পর বাবার মৃতদেহকে সাজিয়ে একসঙ্গে ছবিও তুলেছেন দম্পতি।

সিনেমাকেও হারমানায় এই দৃশ্য। বাবার মৃতদেহের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছেলে। বিয়ের পর বাবার মৃতদেহকে সাজিয়ে একসঙ্গে ছবিও তুলেছেন দম্পতি। চাঞ্চল্যকর এই ঘটনায় তিন্দিভানামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁদের বিয়ে নির্ধারিত ছিল পরে। কিন্তু তার আগেই অসুস্থ বাবা মারা যাওয়ায় মৃতদেহের সামনেই বিয়ের সিদ্ধান্ত নেন দম্পতি।

উদ্ভট! বাবার মৃতদেহকে সাজিয়ে রেখে বিয়ে সারলেন ছেলে

তিন্দিভানমের সিঙ্গানুর গ্রামের ডি আলেকজান্ডার ও বি জগদেশ্বরী বিবাহ স্থির হয়েছিল ২ সেপ্টেম্বর। বিয়ের ঠিক হওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন আলেকজান্ডারের বাবা। তাই তড়িঘড়ি বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের আগেই যে এমন ঘটে যাবে কল্পনা করতে পারেনি তারা।

একই বেসরকারি স্কুলের শিক্ষক ওই দম্পতি। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছে তাদের বিয়ের আমন্ত্রণ সারা হয়ে গিয়েছিল। তারপরই জানাতে পারেন আলেকজান্ডারের অসুস্থ বাবা দেওয়ামণি শুক্রবার মারা গেছেন। ভাঙা মন নিয়ে আলেকজান্ডার তাঁর বাবার মৃতদেহের সামনে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

জগেশ্বরীর এক আত্মীয় জানিয়েছেন, বাবার মৃতদেহ ফেলে রেখে নিকটাত্মীয়দের সামনেই দুই পরিবারের সদস্যরা উপস্থিতিতে বিয়ে হয়। এরপর বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন তিনি। পারলৌকিক কর্ম সারার পর আগামী মাসে এই বিবাহের সংবর্ধনা অনুষ্ঠান হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+