নাগরিকত্ব আইন বিরোধী অভিনব প্রতিবাদে সামিল কেরলের যুগল
নাগরিকত্ব আইন বিরোধী অভিনব প্রতিবাদে সামিল কেরলের যুগল
সংশোধিত নাগরিকত্ব আইন বা এনআরসি-র বিরুদ্ধে সারা দেশবাসী একত্রিত হয়ে প্রতিবাদের রাস্তায় নেমেছে। সহিংস আন্দোলনে কোথাও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি, কোথাও বা অহিংস আন্দোলনের মাধ্যমেও সমাজের কাছে জোরালো বার্তা দেওয়ার চেষ্টা চলছে। কেউ দিল্লির তীব্র ঠাণ্ডায় খালি গায়ে, কেউ বা পুলিশের বন্ধুকের নলের সামনে দাঁড়িয়ে পুলিশকে গোলাপ ফুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও তা কতটা জোরালো হতে পারে।

সিএএ এবং এনআরসি র বিরুদ্ধে এবার অভিনব ধাঁচে প্রতিবাদ করতে দেখা গেল কেরলের এক যুগলকে। নো এনআরসি এবং নো সিএএ প্ল্যাকার্ড হাতে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে প্রি-ওয়েডিং ফটো-শুট করলেন তিরুবনন্তপুরমের অরুণ গোপি এবং আশা শেখর। যারা আগামী বছরের ৩১শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।
অরুণ ও আশার এই ফটো-শুট করেছে ফার্স্ট লুক ফটোগ্রাফির অর্জুন ভিপি এবং নিধিন সিকে। কেরলের পনমুডি পাহাড়ে ছবিগুলি তোলার পরে তা ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে পোস্ট করেন তারা। ছবি গুলো সোশ্যাল মিডিয়াতে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার শেয়ারের ও কমেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেয় ওই যুগলকে। ওই যুগল অবশ্য বলছেন যে তারা এমন দেশ চান যেখানে কোনও ভেদাভেদ চিহ্ন মাত্র থাকবে না।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications