গুজরাটে ভোট আবহে এ কোন কলঙ্ক মুখ্যমন্ত্রীর গায়ে, জানলে অবাক হবেন
সেবি-র কড়া নজরে গুজরাটের মুখ্যমন্ত্রীর সংস্থা। গুজরাট নির্বাচনের আগে এতে নয়া বিতর্ক তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।
অনৈতিক ব্যবসায়িক লেনদেনের জন্য বাইশটি সংস্থাকে জরিমানা করল সেবি। যার মধ্যে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর একটি সংস্থাও। সবমিলিয়ে এই সংস্থাগুলিকে ৬.৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

অভিযোগ, 'হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি' নামে বিজয় রূপানীর একটি সংস্থা অনৈতিক ব্যবসায়িক লেনদেন করেছে। জানা গিয়েছে, সারঙ্গ কেমিক্যালস নামে একটি সংস্থাকে সামনে রেখে এই অনৈতিক ব্যবসায়িক লেনদেন করা হয়। ২৭ অক্টোবর সেবি একটি নির্দেশিকা জারি করে তাতেই এই জরিমানার কথা উল্লেখ করা হয়েছে।
সেবির দাবি, বিজয় রূপানীর সংস্থা ছাড়াও যে একুশটি সংস্থার বিরুদ্ধে অনৈতিক ব্যবসার লেনদেনের অভিযোগ আনা হয়েছে, তাদের একের সঙ্গের অন্যের যোগসাজোশ রয়েছে। সেবির অভিযোগ, এই অভিযুক্ত সংস্থাগুলি সারঙ্গ কেমিক্যালসের শেয়ার কিনে কৃত্রিমভাবে দামবৃদ্ধি করিয়েছিল। সেবি-র আরও অভিযোগ, সারঙ্গ কেমিক্যালস ছাড়াও যে একুশটি সংস্থাকে জরিমানা করা হয়েছে তাদের মালিক গুজরাটের মুখ্যমন্ত্রীর আত্মীয়-স্বজন।

অনৈতিক ব্যবসায়িক লেনেদেনে যে ৬.৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে, তারমধ্যে বিজয় রূপানীর সংস্থাকে ১৫ লক্ষ টাকা দিতে হবে। ২০১১ সালের জানুয়ারি থেকে জুন মাস-এর ভিতরে এই অনৈতিক ব্যবসায়িক লেনদেন করা হয়েছিল। ২০১৬ সালে অগাস্ট মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী হন বিজয় রূপানী।












Click it and Unblock the Notifications