দিল্লিতে হাড়কাঁপুনি ঠান্ডার স্পেল শুরু, একধাক্কায় তাপমাত্রা নামলো ৪-এর ঘরে

শীত আসছে আসছে করে অবশেষে এসেই গেল। অবশেষে হাড়কাঁপুনি ঠান্ডা দিয়েই আজকের সকাল শুরু হল রাজধানীতে। দিল্লিবাসী বুধবার একটি রৌদ্রোজ্জ্বল দিনের অপেক্ষায় থাকতে পারে। তবে সকাল থেকে ঠান্ডার স্পেল বইছে দিল্লি জুড়ে।

এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ৪.০৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২.০১ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে অবশ্য বহু জায়গায় তাপমাত্রা ১৬.০৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২১ শতাংশ এবং হাওয়ার গতি ঘণ্টায় ২১ কিমি।

-

আইএমডির তরফে জানানো হয়েছে, "সফদরজংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমে দিল্লির বুকে এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। গত বছরও ১৫ ডিসেম্বর একই সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট করা হয়েছিল এই এলাকায়"।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, দিল্লি কিছুটা উষ্ণ হবে বলে আশা করা হচ্ছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৩.৯৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২২.১২ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা যাচ্ছে। তবে এক ধাক্কায় এতোটা তাপমাত্রা বাড়বে কেন, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ১২ শতাংশে নেমে আসবে।

এদিকে দিল্লিতে তাপমাত্রার তারতম্য চললেও এখনও যে বিষয়টি দিল্লিবাসীকে ভাবাচ্ছে তা হল, দিল্লির দূষণের মাত্রা। দিল্লির সাম্প্রতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৭৯-তে নেমে এসেছে, যা "মধ্যম" বিভাগে পড়ে। বেশিরভাগের জন্য নিরাপদ হলেও, শিশু, বৃদ্ধ এবং হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের এক্সপোজার কমানোর জন্য দীর্ঘ সময়ের বাইরে থাকাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আগের তুলনায় দূষণের মাত্রা কমলেও, বর্তমান পরিস্থিতি খুব একটা সুখকর নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+