খেতে দেয়নি মা, থানায় গিয়ে অভিযোগ করে এল শিশু
শিশুরা খাওয়া দাওয়া না করলে কিংবা কোনও অবাধ্যের মতো কাজ করলে দেখা যায় তার অভিভাবকরা তাকে বলে যে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এক্ষেত্রে ঘটনা হয়েছে পুরো উল্টো। বছর আটেকের এক শিশু থানায় গিয়ে মায়ের নামে অভিযোগ দায়ের করেছে। আর এতেই হকচকিয়ে গিয়েছে পুলিশ।

অদ্ভুত ঘটনা
সম্প্রতি বিহারে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। সীতামারহিতে এক শিশু তার নিজের মায়ের নামে অভিযোগ দায়ের করেছে থানায় গিয়ে। এখন এই মামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ৮ বছরের শিশু থানায় পৌঁছলে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন পুলিশকর্মীরাও।

শিশুর অভিযোগ
ওই শিশু কাঁদতে কাঁদতে পুলিশকে তাকে মারধর করা হয়েছে সেই ঘটনা জানায়। যে শিশুটি তার মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় পৌঁছেছিল তার নাম শিবম কুমার এবং সে চন্দ্রিকা মার্কেট স্ট্রিটের বাসিন্দা সন্দীপ গুপ্তের ছেলে। একই সঙ্গে শিশুটি তার মায়ের নামও জানিয়েছিল। তার মায়ের নাম সোনি দেবী। সে চতুর্থ শ্রেণির ছাত্র। সেই তার মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিল।

হতবাক পুলিশ
তার অভিযোগ এবং কান্না শুনে পুলিশ সদস্যরাও হতবাক হয়ে যান। শিশুটির অভিযোগ, তার মা তার খাবার ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং তাকে মারধোর করে। মারের চোটে তার কানের পাশে দাগ পড়ে গিয়েছিল, তবুও তার মা তাকে মারধর করে।

বাড়িতে ফেরা
শিশুটির অভিযোগ, তার মা রান্না করেন না বা কাউকে রান্না করতেও দেন না। অভিযোগ জানাতে নগর থানায় পৌঁছানো ছেলেটি জানায়, সে তার মা সোনি দেবীর কাছে খাবার চাইতে গেলে তার মা তাকে মারধর করে। তার মা তাকে সময়মতো খাবারও দেয় না। এমন কথা শুনে স্টেশন হাউস অফিসার রাকেশ কুমার তাকে খাবার খাওয়ান এবং তাকে এই সমস্যা সমাধানের আস্থা দেন এবং আদর করে বলে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেন। এরপর শিশুটিও নিজের ইচ্ছাতেই বাড়িতে ফিরে আসে।












Click it and Unblock the Notifications