মায়ের কোলের কাছ থেকে ঘুমন্ত শিশুকে নিয়ে পালাল অভিযুক্ত, ভাইরাল সিসিটিভি ফুটেজ

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি শিশুটিকে চুরি করে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে দৌড়ে উঠে পড়েন। শিশুটির সন্ধানে তদন্তে নেমেছে মথুরা পুলিশ।

উত্তরপ্রদেশের মথুরা রেলস্টেশনের একটি প্ল্যাটফর্ম থেকে শিশু চুরির অভিযোগ উঠল। সাত মাসের শিশুটি রেলস্টেশনে মায়ের কোলের কাছে ঘুমাচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি শিশুটিকে চুরি করে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে দৌড়ে উঠে পড়েন। শিশুটির সন্ধানে তদন্তে নেমেছে মথুরা পুলিশ। একাধিক দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

কী দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে

মথুরা রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্ম থেকে শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে, এক ব্যক্তি মথুরা প্ল্যাটফর্মে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। প্ল্যাটফর্মে কোলের কাছে শিশুকে নিয়ে এক মা ঘুমিয়ে ছিলেন। কয়েকবার মা ও শিশুটির কাছে যান। ফিরে আসেন। এরপরেই দেখা যায়, মায়ের কোলের কাছ থেকে সাত মাসের শিশুটিকে নিয়ে দৌড় দেন। সিসিটিভি ফুটেজে দেখা দেয়, শিশুটিকে কোলে নিয়ে ওই ব্যক্তি সামনের একটি ট্রেনে উঠে যাচ্ছেন।

দুই জেলায় জারি তল্লাশি অভিযান

দুই জেলায় জারি তল্লাশি অভিযান

মথুরা পুলিশের তরফে জানানো হয়েছে, মথুরা রেল স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের অনুমান উত্তর প্রদেশের হাতরাস বা অলিগড় জেলায় ব্যক্তিটি শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছে। ইতিমধ্যে রেলওয়ে পুলিশের একাধিক দল হাতরাস ও আলিগড় জেলায় একাধিক অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেছে। জিআরপিএফের ইনচার্জ ইন্সপেক্টর সুশীল কুমার জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সিভিল পুলিশের কাছ থেকে এই বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে।

রেলপুলিশের আবেদন

রেলপুলিশের আবেদন

রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে আরও তথ্য পেতে মথুরা রেলওয়ে স্টেশনের প্রতিটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। মথুরা জংশনের জিআরপিএফ থানায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। নেটিজেনদের কাছে অনুরোধ করেছে, সন্দেহভাজন ওই ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া গেলে, তা যেন জানানো হয়।
রেলস্টেশন বা প্ল্যাটফর্ম থেকে শিশু চুরি যাওয়ার ঘটনা প্রথম নয়। উত্তরপ্রদেশে প্ল্যাটফর্ম থেকে আগেও শিশু চুরির অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মোরদাবাদের রেলস্টেশনে গত বছরের ডিসেম্বরে ছয় মাসের একটি শিশু চুরির অভিযোগ ওঠে। প্ল্যাটফর্মে মা অনিতা তাঁর ছয় মাসের শিশুকে নিয়ে রাতে ঘুমাচ্ছিল। রাতের অন্ধকারে মায়ের কোলের কাছ থেকে শিশুটিকে চুরি করা হয় বলে অভিযোগ। তবে পরিবারের কেউ চুরি করেছে বলে অনিতা সেই সময় অভিযোগ করেছিলেন।

ছবি সৌজন্যে টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+