প্রতিরক্ষা দুর্নীতি মামলায় জয়া জেটলি সহ ২ জনের চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআই আদালত
প্রতিরক্ষা দুর্নীতি মামলায় জয়া জেটলি সহ ২ জনের চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআই আদালত
তহেলকা কাণ্ডের কথা মনে রয়েছে আজও সকলের। ২০০১ সালে ফাঁস হয়েছিল রাজনীতিকদের ঘুষ নেওয়ার এক্সক্লুসিভ ফুটেজ। তোলপাড় পড়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে। সেই প্রতিরক্ষা দুর্নীতি মামলায় দিল্লির স্পেশাল সিবিআই কোর্ট সাজা ঘোষণা করল বৃহস্পতিবার।

তাতে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বীরেন্দ্র ভাট সমতা পার্টির প্রধান তথা তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্ন্ডাডেজের ঘনিষ্ঠ বান্ধবী জয়া জেটলিকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। জয়ার সঙ্গে চার বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সমতা পার্টির আর এক নেতা গোপাল পাচেরওয়াল ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এসপি মুরগাইকে।
দোষী সাব্যস্ত হওয়া তিন জনকেই এক লক্ষ টাকা করে জরিমানা করেছে সিবিআই আদালত। সেইসঙ্গে তিন জনকেই নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে আত্মসমর্পণ করতে। সোলার ইমেজার বরাত নিয়ে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তিন জনকে। সম্ভবত সেই প্রথম ভারতীয় রাজনীতিতে স্টিং অপারেশন শব্দটি শোনা গিয়েছিল।
তহেলকা ডট কম নামক নিউজ পোর্টালের পক্ষ থেকে করা হয়েছিল 'অপারেশন ওয়েস্টেন্ড।’ ২০০১ সালের জানুয়ারি মাসে গোপন ক্যামেরা নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর ঘনিষ্ঠদের অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। যে ম্যাথু স্যামুয়েল বাংলায় তৃণমূল –কাছে গিয়ে নারদ ফুটেজ তুলেছিলেন।












Click it and Unblock the Notifications