সুপ্রিম কোর্টের রায়কে অমান্য, স্পিড পোস্টে তিন তালাকের চিঠি গেল মিরাট থেকে পোখরানে

সর্বোচ্চ আদালতের রায়ে তিন তালাকের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও, এর প্রভাব খুব একটা পড়েনি। পোখরানে পাঠানো তিন তালাকের চিঠি সামনে আসার পর এটা পরিষ্কার হয়ে গিয়েছে।

সর্বোচ্চ আদালতের রায়ে তিন তালাকের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও, এর প্রভাব খুব একটা পড়েনি। পোখরানে পাঠানো তিন তালাকের চিঠি সামনে আসার পর এটা পরিষ্কার হয়ে গিয়েছে।

সুপ্রিম কোর্টের রায়কে অমান্য, স্পিড পোস্টে তিন তালাকের চিঠি গেল মিরাট থেকে পোখরানে

সুন্দরী নয়, এই দাবি করে রাজস্থানের জয়সলমীরের পোখরান থানা এলাকার মঙ্গলাই গ্রামে চিঠি এসে পৌঁছেছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশে থাকা স্বামী মহম্মদ আরশাদ এই স্পিড পোস্টে এই চিঠি পাঠিয়েছেন।

উর্দুতে তিন তালাক লিখে চিঠিটি উত্তরপ্রদেশ থেকে পোস্ট করা হয়েছে ১ সেপ্টেম্বর। সূত্রের খবর, চিঠিটি কালসুম নামে নিরক্ষর মহিলার কাছে পাঠানো হয়। তিনি উর্দু পড়তে না জানলেও চিঠিটি তাঁকে পড়ে শোনান আব্দুল আজিজ নামে অপর একজন। ঘটনায় স্বামী মহম্মদ আরশাদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছে ওই মহিলার পরিবার। স্বামীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তাঁরা। ওই মহিলার বাবা ছটু খান জানিয়েছেন, ইদের দিনে স্পিডপোস্টটি পেয়েছেন তিনি।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে ছটু খান জানিয়েছেন, বিয়ের আড়াই বছর পর জামাই মহম্মদ আরশাদ তালাকের এই চিঠি পাঠিয়েছেন। উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা আরশাদ জানিয়েছেন, সুন্দরী না হওয়ায় স্ত্রীকে আর পছন্দ নয় তাঁর।

এর আগে স্ত্রীকে মারধরে অভিযোগও উঠেছিল আরশাদের বিরুদ্ধে। মেয়ের বাবার বারবার হস্তক্ষেপেও কোনও ফল হয়নি বলেই জানিয়েছেন ছটু খান। ১৪ অগাস্ট আরশাদ উর্দুতে তিন তালাক লিখে চিঠি পাটায়। কিন্তু উর্দুতে লেখা হওয়ায় ছটু খান তা পড়তে পারেননি। পরে আজিজ নামে অপর এক ব্যক্তি চিঠিটি তাঁদের পড়ে শোনান। এসপি গৌরব যাদব জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ে তিন তালাক নিষিদ্ধ হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দিন দুয়েক আগেই ওই মহিলা বধূ নির্যাতনের অভিযোগ দায়ে করেছিলেন। কিন্তু সেই অভিযোগের সঙ্গে তিন তালাক যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে অন্য ধারায় মামলা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+