মহিলাকে মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ, ২০ জন পুরোহিতের বিরুদ্ধে SC-ST আইনে মামলা
মহিলাকে মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ, ২০ জন পুরোহিতের বিরুদ্ধে SC-ST আইনে মামলা
তামিলনাড়ুর কুড্ডালোর জেলার চিদাম্বরম নটরাজার মন্দিরের কুড়িজন পুরোহিতের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন ১৯৮৯-এর অধীনে মামলা করা হয়েছে। একটি এসসি মহিলাকে মন্দির প্রাঙ্গনে প্রার্থনা করতে বাধা দেওয়ার অভিযোগে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, কুড্ডালোরের পুলিশ সুপার থিরু সি. শক্তি গণেশন নিশ্চিত করেছেন যে মহিলার তরফে করা অভিযোগের ভিত্তিতে একটি মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা এসসি/এসটি আইনের প্রাসঙ্গিক ধারায় পুরোহিতদের বিরুদ্ধে মামলা করেছি। এটি একটি ব্যক্তিগত মন্দির। এ সময় ভক্ত ও পুরোহিতদের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়। পুরোহিতরা বলেছেন যে মন্দির কমিটি কোভিডের এর কারণে মন্দিরে প্রবেশের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আমরা জেলা ম্যাজিস্ট্রেটকেও পুরো বিষয়টি জানিয়েছি।

তামিলনাড়ুর এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলাকে কাঁদতে দেখা যাচ্ছে, যাঁকে চারপাশে কিছু মানুষ ঘিরে রয়েছে। কিছু পুরোহিতকেও এই ভিডিওটিতে দেখা গিয়েছে। দু'পক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটিও হতে দেখা গিয়েছে ভিডিওতে, অভিযোগকারী মহিলা, জয়শীলা, অভিযোগ করেছেন যে পুরোহিতরা তাঁকে 'কানাগাসাবাই মেদাই'-এ প্রবেশ করতে দেয়নি৷
অন্যদিকে মন্দির প্রশাসনের বক্তব্য, কোভিডের কারণেই তাঁদের নতুন প্রোটোকল হিসাবে শুধুমাত্র পুরোহিতদের নির্ধারিত প্রার্থনার স্থান হিসেবে ওই বিশেষ জায়গা সংরক্ষিত৷ বৈদ্যুতিন সংবাদমাধ্যমটির প্রকাশিত খবর, ভিডিওতে অভিযোগকারী মহিলাকে মন্দিরের ওই বিশেষ স্থানে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতে দেখা যায়। এরপরই একদল পুরোহিত তাঁকে চিৎকার করে থামানোর চেষ্টা করেন৷ স্থানীয় এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ওই মহিলা মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করেছেন যে পুরোহিতরা তাকে ভয় দেখিয়েছে এবং তাঁর বিরুদ্ধে মন্দির থেকে চুরির মিথ্যা অভিযোগ এনেছেন৷ যে মন্দির নিয়ে এত বিতর্ক সেই মন্দিরটি আগে তামিলনাড়ু সরকারের হিন্দু ধর্মীয় ও দাতব্য এনডাউমেন্ট বিভাগের অধীনে ছিল। বর্তমানে এই মন্দির পুরোহিতরাই প্রশাসন পরিচালনা করেন৷ তামিলনাড়ুর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম সরকার পুরোহিতদের কাছে এই মন্দিড ফিরিয়ে দিয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications