শারীরিক সম্পর্কে রাজি নয় স্ত্রী, হতাশায় চরম পদক্ষেপই নিলেন ক্যানসার আক্রান্ত

নয়ডায় এক ক্যান্সার রোগীকে গ্রেফতার করা হয়েছে। শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় স্ত্রীকে সে হত্যা করেছিল।

মুখের ক্যানসারে তার গালে গভীর ক্ষত তৈরি হয়েছে। আর তাই স্ত্রী তার সঙ্গে সহবাস করতে চাননি। সেই রাগে স্ত্রীকে হত্যা করলেন নয়ডার এক ব্যক্তি। গত ১১ তারিখের ওই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল সে। রবিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সহবাসে রাজি নয় স্ত্রী, ক্যানসার আক্রান্তের চরম পদক্ষেপ

বছর চল্লিশের ওই ব্যক্তির নাম অজয় ওরফে মহেশ। স্ত্রী মমতা দেবীকে নিয়ে নয়ডার ললিতপুরে থাকতেন তাঁরা। এক বছর আগে মুখে ক্যানসার ধরা পড়ে অজয়ের। তিনি সামান্য নাপিতের কাজ করতেন। চিকিৎসার খরচ মেটাতে তখন থেকেই মমতা দেবী কাজের সন্ধান করছিলেন। সম্প্রতি একটি সেলাইয়ের দোকানে কাজ পেয়েছিলেন। সেই সূত্রেই দিন ২০ আগে এসে উঠেছিলেন নয়ডার ছিজর্সি গ্রামে ভাইয়ের বাড়িতে।

গত বৃহস্পতিবার স্ত্রী কে না জানিয়ে আচমকাই ওই বাড়িতে হাজির হয় অজয়। রাতে মমতা দেবীর সঙ্গে সহবাস করতে চাইলে তিনি রাজি হননি। সেই নিয়ে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। তর্কাতর্কির মধ্যেই মমতা দেবীর গলায় ছুড়ি চালিয়ে দেয় অজয়। তারপরই সেখান থেকে চম্পট দিয়েছিল সে।

মমতার ভাই, পরেরদিন তার মৃতদেহ আবিষ্কার করে। সেই পুলিশে খবর দিয়েছিল। এদিকে জেরায় অজয় জানিয়েছে তাঁর সন্দেহ মমতার সঙ্গে অন্য কারোর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। কারণ গত বেশ কয়েকমাস ধরেই তার সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি ছিল না মমতা। ১৭ বছর আগে তাদেরবিয়ে হয়েছিল। তাদর ১৬ বছরের একটি মেয়ে ও ৮ বছরের একটি ছেলেও আছে। ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে অজয়কে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+