১২ লাখ টাকা হোটেলের বিল না মিটিয়েই চম্পট ব্যবসায়ীর

হায়দরাবাদ শহরের অন্যতম পাঁচতারা হোটেল গুলির মধ্যে একটা তাজ বানজারা হোটেল।

হায়দরাবাদ শহরের অন্যতম পাঁচতারা হোটেল গুলির মধ্যে একটা তাজ বানজারা হোটেল। প্রায় ১০০ দিন ধরে সেই হোেটলে ছিলেন বিশাখাপত্তনমের এক ব্যবসায়ী। ‌হঠাৎকরে তাঁর আর খোঁজ পাচ্ছেন না হোটেলের কর্মীরা। এই ১০০ দিনে ব্যবসায়ীর বিল হয়েছে মোট ১২.‌৩৪ লাখ টাকা। সেই বিল না মিটিয়েই চম্পট দিয়েছেন ব্যবসায়ী, হায়দরাবাদ পুলিসের ক্রাইম ব্রাঞ্চে এমনই অভিযোগ জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম শঙ্কর নারায়ণ। হোটেলের রেজিস্ট্রারে অন্তত সেই নামই লিখেছেন তিনি।

১২ লাখ টাকা হোটেলের বিল না মিটিয়েই চম্পট ব্যবসায়ীর

হোটেল কর্তৃপক্ষের অভিযোগ বিলাস বহুল সুইটে প্রায় ১০২ দিন ধরে ছিলেন তিনি। মোট বিল হয়েছিল ২৫.‌৯৬ টাকা। তারমধ্যে ১৩.‌৬২ লাখ টাকা বিল তিনি মিটিয়েছেন। বাকি ১২.‌৩৪ লাখ টাকার বিল বাকি পড়ে রয়েছে। অভিযোগ এপ্রিল মাসে কোনও রকম তথ্য না দিয়েই তিনি হোটেল ছেড়ে চলে যান। হোটেলর ম্যানেজার বিল মেটানোর জন্য বারবার তাঁকে ফোন করে। কিন্তু একটা সময়ের পর তিনি তাঁর মোবাইল ফোন বন্ধ করে দেন।

তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরেই শেষে বানজারা হিলস থানার সঙ্গে যোগাযোগ করেন হোটেল কর্তৃপক্ষ। থানার সাব ইন্সপেক্টর পি রবি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে অভিযুক্ত ব্যবসায়ী দাবি করেছেন তিনি সম্পূর্ণ বিল মিটিয়ে তবেই হোটেল ছেড়েছেন। তার পরেও মিথ্যে অভিযোগ করছে হোটেল কর্তৃপক্ষ। মান হানির অভিযোগে হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+