জলে প্রবল 'কারেন্ট' প্রবাহের কারণে, হিমাচলে ভেঙে পড়ল আস্ত ব্রিজ
শিমলা, ৩০ অগাস্ট : হিমাচলপ্রদেশের নির্মীয়মান রোটাং টানেল প্রকল্পের সংযোগকারী ব্রিজটি সোমবার হঠাৎ ভেঙে পড়েছে। মালবোঝাই একটি ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকের চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
রোটাং টানেল প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার ডি এম ভট সাংবাদিকদের জানান, জলের মধ্যে প্রবল কারেন্ট প্রবাহের ফলেই সংযোগকারী ব্রিজটি ভেঙে পড়েছে।কিন্তু এই ঘটনাতে কোন প্রাণহানী ঘটেনি। তিনি আরও জানান, সংযোগকারী ব্রিজটি চার-পাঁচ দিনের মধ্যেই সারিয়ে ফেলা হবে।

উল্লেখ্য নির্মীয়মান রোটাং টানেল প্রকল্পের এবং সংযোগকারী ব্রিজটি যে এলাকায় অবস্থান করছে সেখানে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় ধ্বসের সৃষ্টি হয় যার ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে।
লে- মানালি সড়কের উপরে নির্মীয়মান রোটাং টানেল প্রকল্প দৈর্ঘ্য প্রায় ৮.৮ কিলোমিটার। এই টানেলটির তৈরির কাজ সম্পূর্ণ হলে এটিই হবে ভারতের সর্ববৃহৎ টানেল।উল্লেখ্য রোটাং পাস প্রায় ৬ মাস বন্ধ রয়েছে তুষারপাতের কারণে।












Click it and Unblock the Notifications