তরুণের দৌড়ের ভিডিও ভাইরাল, সেনায় যোগ দেওয়ার প্রস্তাব অবসরপ্রাপ্ত জেনারেলের
তরুণের দৌড়ের ভিডিও ভাইরাল, সেনায় যোগ দেওয়ার প্রস্তাব অবসরপ্রাপ্ত জেনারেলের
অনেকেই আছেন যারা হাঁটতে অনীহা প্রকাশ করে থাকেন। যানবাহন ছাড়া তাঁদের কাছে কোথাও যাওয়া খুব কষ্টকর। এবার এমন এক ঘটনা সামনে এসেছে যা দেখে অনেকেই অবাক। তাছাড়া এও কী সম্ভব! কয়েক ঘণ্টা আগে পর্যন্ত যাকে কেউ চিনতো না। কিন্তু তাঁকে সমগ্র বিশ্বের কাছে ভাইরাল। ঘটনাটি উত্তরাখণ্ডের। এক ১৯ বছর বছর বয়সী ছেলের দৌড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সেই ভিডিও দেখেন এবং তাঁকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এমন কী করলেন ছেলেটি তাঁর জন্য লাইমলাইটে এসেছেন?

ছেলেটির নাম কী
ছেলেটির নাম প্রদীপ মেহরা। লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া ছেলেটির দৌড়ের ভিডিওটি টুইট করেছেন। সেই সঙ্গে তাঁকে সাহায্য করার কথা বলেছেন। ইতিমধ্যে কিন্তু চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপরি ছেলেটির সঙ্গে কথা বলার একটি ভিডিও শেয়ার হয়েছে। চলচ্চিত্র নির্মানের জন্য বিনোদ পুরস্কারও পেয়েছিলেন।
|
কেন সে এত পথ দৌড়ায়
জানা গিয়েছে, মেহরা নয়ডার সেক্টর ১৬ থেকে বারোলায় তাঁর বাড়ি, সে প্রতিদিন ১০ কিমি রাস্তা দৌড়ে প্রসারিত করেন। তিনি জানান, ছেলেটি ম্যাকডোনাল্ডসে কাজ করেন। তাঁর কর্মস্থল সেক্টর ১৬এ। কাজ থেকে ফেরার সময় তাঁর সঙ্গে মুখোমুখি হন বিনোদ কাপরি। তাঁকে তিনি অনেক বারই বাড়ি পর্যন্ত লিফট দেওয়ার কথা বলেন। কিন্তু সে সেই প্রস্তাবে রাজি হননি। কাজ থেকে বেরিয়ে সে বাড়ি পর্যন্ত ছুটতে পছন্দ করেন। কারণ দিনের বেলায় এটি করার সময় পান না তিনি। কেন সারা পথ দৌড়ান? তিনি বলেন, তিনি সেনাবাহিনী যোগ দিতে চান।
|
সতীশ দুয়া কী জানালেন
ভিডিও কিন্তু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়ার। তাই তিনি সাহায্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর জোশ একদম অতুলনীয় ও প্রশংসনীয়। তিনি যাতে সেনাবাহিনীর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাঁর জন্য কুমায়ন রেজিমেন্টের কর্নেল, পূর্ব সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা কলিতার সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি। টুইটের শেষে তিনি জয় হিন্দ বলে ছিলেন। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অনেকই অবাক হয়েছেন। কীভাবে রোজ এটা সম্ভব!
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications