Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিরাপত্তার নজর এড়িয়ে মোদীর কাছে পৌঁছে গেলেন এক যুবক! রইল মুহূর্তের সেই ভিডিও

ফের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা। আজ বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী। রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় ছিল। আর তাঁদের দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কন

ফের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা। আজ বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী। রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় ছিল। আর তাঁদের দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কনভয়। আর সবার নজর এড়িয়েই একেবারে মোদীর কাছে পৌঁছে গেল এক নাবালক।

এসপিজির নজর এড়িয়েই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। কোনও রকমে তাঁকে সরিয়ে দেওয়া হয়। খোদ দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এমন গলদ! সামনে আসতেই প্রশ্নের মুখে পড়ের সুরক্ষা এজেন্সিগুলি। যদিও দিনেের শেষে কর্নাটক পুলিশ জানিয়েছেন, ওই নাবালককে প্রধানমন্ত্রী নিজেই ডেকে ছিলেন। ফলে সুরক্ষাতে ফাঁক থাকার প্রশ্ন নেই।

হুবলিতে পৌঁছন প্রধানমন্ত্রী।

হুবলিতে পৌঁছন প্রধানমন্ত্রী।

আজ বিবেকানন্দের জন্মদিন। গোটা দেশজুড়েই যুব দিবস উপলক্ষ্যে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মতো আজ ২৬তম যুব মহোৎসবের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎসবের মাধ্যমে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর কথা ছিল তাঁর। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কর্ণাটক সরকারের সহযোগিতায় যুব উৎসবের আয়োজন করে। আর সেখানে যোগ দিতেই হুবলিতে পৌঁছন প্রধানমন্ত্রী। আর সেখানেই নরেন্দ্র মোদীর সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।

এক যুবক প্রধানমন্ত্রীর দিকে ছুটে আসে

এক যুবক প্রধানমন্ত্রীর দিকে ছুটে আসে

আর সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটি রোড-শোতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। দুপাশে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছিল। আর সেই সমস্ত ব্যারিকেড একেবারে ভেদ করেই এক যুবক প্রধানমন্ত্রীর দিকে ছুটে আসে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গেই এগোচ্ছিলেন এসপিজি অফিসাররা। কিন্তু সবার নজর এড়িয়ে একটি মালা নিয়ে ছুটে আসে ওই যুবক। যদিও সঙ্গে সঙ্গে ওই যুবককে ধরে ফেলেন নিরাপত্তার সঙ্গে থাকা অফিসাররা।

উদ্বেগ হতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে।

উদ্বেগ হতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে।

তবে এই ঘটনায় উদ্বেগ হতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। খুব শান্ত ভাবেই ওই যুবকের কাছ থেকে মালাটি নেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। সেখানে এমন নিরাপত্তায় গলদ কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি এসপিজির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ঘটনার পরেই নিরাপত্তা সংস্থাগুলি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনার পরেই নিরাপত্তা প্রধানমন্ত্রীর আরও আঁটসাঁট করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা জওয়ানদের।

এই ঘটনা নতুন নয়

এই ঘটনা নতুন নয়

এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও প্রধানমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে। পাঞ্জাবে দীর্ঘক্ষণ একটি ফ্লাইওভারে থমকে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অবরোধের জেরে থমকে যায় সেই কনভয়। এই রেশ কাটতে না কাটতে আরও কয়েকবার একই ভাবে বিহ্নিত হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+