রাম মন্দির নিয়ে দিনের শেষেও আবেগঘন মোদী! প্রধানমন্ত্রীর নয়া বার্তায় কী কী উঠে এল

গত কয়েক দিন ধরেই মহামারোহের বাদ্যি বেজেছিল। দীর্ঘ কয়েক দশকের লড়ৃাইয়ের পর গত বছর গেরুয়া শিবির সুপ্রিম কোর্টের যুদ্ধে জিতে নিয়েছে রাম মন্দির ঘিরে লড়াইয়ে আর সেই লড়াইয়ে জয়ের সাফল্য পূর্ণতা পেয়েছে বুধবার ৫ অগাস্টষ অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন মোদী। দেশের প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন আমন্ত্রিত। আর বিজেপির দোর্দণ্ডপ্রতাপ এই নেতার কাছে আজকের দিনটি যেন ছিল আবেগঘন। তাই এদিন রামমন্দিরের অনুষ্ঠানে বক্তব্য রাখার পরও টুইট বার্তায় নিজের মনের কথা জানান মোদী।

 মোদীর টুইট

মোদীর টুইট

এদিন দিনভরের ছবি টুইটারে প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তাঁর নিজের নামাঙ্কিত যে ব্যক্তিগত প্রোফাইল তা থেকেই তিনি এদিন টুইট করেন। সেখানে তিনি দিনের শেষেও আবেগ চেপে রাখতে পারেননি। আর তার জন্যই লিখেছেন, 'একটি আশির্বাদক দিন'।

 মোদীর আরও বার্তা

মোদীর আরও বার্তা

'এই দিনটি প্রতিটি ভারতীয়ের মনে গেঁথে থাকবে। ভগবান শ্রী রামের আশীর্বাদে আমরা আরও উন্নতি করি এটাই প্রার্থনা। প্রতিটি ভারতীয়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।' এই ভাষাতেই এদিন আবেগাপ্ুলত মোদী টুইট করেন।

অযোধ্যার ময়দানে মোদী-বার্তা

অযোধ্যার ময়দানে মোদী-বার্তা

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সরযূ নদীর তীরে আজ স্বর্ণযুগের সূচনা হল৷ আজ এক ইতিহাসের সাক্ষী হলাম৷ রাম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে৷ যে রামলালা একদিন তাঁবুতে থাকতেন, তাঁর জন্য বিশাল মন্দির তৈরি করা হবে৷ এই রামমন্দির আমাদের সংস্কৃতির প্রতীক হবে৷ আজ রামমন্দির নির্মাণের পুণ্যকাজ শুরু হল৷'

স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা

স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা

এরপর প্রধানমন্ত্রী বলেন, 'এই মন্দিরের জন্য অনেকে জীবন বলিদান দিয়েছেন৷ আজকের দিন ত্যাগ ও তপস্যার প্রতীক৷ ৫ অগাস্ট ততটাই গুরুত্বপূর্ণ যতটা ১৫ অগাস্ট। এটি দেশকে এক সূত্রে গাঁথতে সাহায্য করবে। সারা দেশের জন্য আজ এক আবেগের মুহূর্ত৷ তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল৷'

মোদীর দৃঢ় বার্তা

মোদীর দৃঢ় বার্তা

প্রধানমন্ত্রী আরও বলেন, 'কোটি কোটি মানুষের বিশ্বাসই হয়তো হচ্ছে না যে জীবদ্দশায় তাঁদের এই স্বপ্নপূরণ হচ্ছে। অনেক বছর ধরে কাঠ আর তাঁবুর নিচে থাকা রামলালার জন্য এবার মন্দির নির্মাণ। ভাঙা গড়ার মধ্যে দিয়ে রাম জন্মভূমির এক অনন্য ইতিহাস রচিত হতে চলেছে। আজকের দিনটি কোটি কোটি রামভক্তের সংকল্পের প্রমাণ৷ সত্য, অহিংসা, আস্থা ও ন্যাভপ্রিয় ভারতের জন্য আজকের দিনটি পরম উপহার৷'

তোয়াক্কা করলেন না মোদী

তোয়াক্কা করলেন না মোদী

এদিকে, এআইএমএম এর নেতা আসাদউদ্দিন ওয়েইসি এদিন বলেন,' প্রধানমন্ত্রী জানালেন যে তিনি আজ আবেগঘন। আমি বলতে চাই, আমিও একইরকম আবেগঘন আজ। কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে সকলের বাস ও নাগরিকদের সাম্যতায়। মিস্টার প্রধানমন্ত্রী.. আমি আবেগঘন কারণ সেখানে একটি মসজিদ ছিল ৪৫০ বছরের পুরনো।' এই বক্তব্যের পরও মোদীর টুইট বার্তা আজ বারবার আবেগকে প্রকাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+