মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বড় পদক্ষেপ! দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের 'শেষনাগ ১৫০', কতটা মারাত্মক এটি?

মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের সামরিক টানাপোড়েনের আবহেই ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি করল নতুন আত্মঘাতী ড্রোন। নাম, 'শেষনাগ ১৫০'। আধুনিক যুদ্ধে লয়টারিং মিউনিশন অথবা হামলাকারী ড্রোনের গুরুত্ব বেড়েই চলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পশ্চিম এশিয়া, সব জায়গাতেই তার প্রমাণ পাওয়া গিয়েছে।

সস্তায় তৈরি হওয়া আত্মঘাতী ড্রোন প্রথম আলোচনায় আনে ইরান, তাদের 'শাহেদ ১৩৬' মডেলের মাধ্যমে। তারপরে সেই নকশা অনুসরণ করেই যুক্তরাষ্ট্র আবার তৈরি করে 'লুকাস' ড্রোন। আর সেই প্রেক্ষাপটেই ভারতও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য দেশীয় উদ্যোগে ঝাঁপিয়েছে।

বেঙ্গালুরুর সংস্থা নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস (NewSpace Research & Technologies) 'শেষনাগ ১৫০' তৈরি করেছে। এক বছর আগেই এর প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। যদিও চূড়ান্ত ট্রায়াল এখনও বাকি রয়েছে। সূত্রের দাবি যে, এটি 'সোয়ার্ম' কৌশলে হামলা চালাতে সক্ষম। অর্থাৎ এটি একাধিক ড্রোন একসাথে আক্রমণ করে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দিতে পারে। প্রায় ১০০০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ড্রোন। সেইসঙ্গে একটানা ৫ ঘণ্টা উড়তে পারে এবং ২৫-৪০ কেজি পর্যন্ত বিস্ফোরকই বহন করতে পারে এটি। লক্ষ্যবস্তুর উপর প্রথমে চক্কর কেটে তারপর সঠিক সময়ে আঘাত হানাই এই ড্রোনের মূল বৈশিষ্ট্য। পাশাপাশি দাবি করা হয়েছে যে, রাডারে এটি সহজে ধরা পড়ে না।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, 'শেষনাগ ১৫০' ভারতের অস্ত্রভান্ডারে উল্লেখযোগ্য সংযোজন হতে পারে। ভবিষ্যতের যুদ্ধে কৌশলগত ভারসাম্য বদলে দিতে সক্ষম এই ড্রোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+