A, B না O, রক্তের কোন গ্রুপের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, গবেষণায় প্রকাশ্যে নতুন তথ্য
A, B না O, রক্তের কোন গ্রুপের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, গবেষণায় প্রকাশ্যে নতুন তথ্য
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। গঙ্গারাম হাসপাতালে গবেষণায় দেখা গিয়েছে এ,বি এবং আরএইচ প্লাস ব্লাড গ্রুপের ব্যক্তিদের মধ্যে করোনা সংক্রমণের প্রবণতা বেশি থাকে বলে জানিয়েছেন গবেষকরা। অন্যদিকে আবার ও, এবি, আরএইচ ব্লাড গ্রুপের ব্যক্তিদের করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকে।

প্রায় ২৫৮৬ জন রোগীর উপর সমীক্ষা চালিয়ে দেখেছেন হাসপাতালের চিকিৎসকরা। ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত যেসব রোগীরা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রতাশ্যে এনেছেন হাসপাতালের গবেষকরা। হাসপাতালের গবেষক, রেশমি রানা জানিয়েছেন এবিও এবং আরএইচ ব্লাড গ্রুপের রোগীদের করোনা সংক্রমণে মৃত্যুর ঝউঁকি কম থাকে।
হাসপাতালের চিকিৎসকদের গবেষণা পত্র যা বলছে তাতে এ,বি,ও এবং এবি ব্লাড গ্রুপের ব্যক্তিদের করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকে ২৯.৯৩ শতাংশ, ৪১.৮ শতাংশ, ২১.১৯ শতাংশ এবং ৭.৭৯ শতাংশ। অন্যদিকে আরএইচ পজিটিভ গ্রুপের মানুষের করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকে ৯৮.০৭ শতাংশ।
গবেষকরা আবার জািনয়েছে বি ব্লাড গ্রুপের পুরুষদের তুলনায় মহিলাদের করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কম থাকে। আবার ৬০ বছরের উর্ধ্বে এবি ব্লাড গ্রুপের রোগীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এরই মধ্যে আবার করোনা ভাইরাসের আরেক মিউটেশন ওমিক্রন হানা দিয়েছে বিশ্বে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইজরায়েল সহ একাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বা়ড়তে শুরু করেছে। এই নতুন ভ্যারিয়েন্ট যাতে হানা না দেয় সেজন্য আগে থেকেই সতর্ক ভারত। গোটা দেশেই করোনা বিধি নতুন করে কড়া করা হয়েেছ। বিমানবন্দরগুলিকে করোনা বিধি কড়া করার নির্দেশিকা জারি করা হয়েছে। আরটি-পিসিআপর পরীক্ষা ছাড়া বিমানবন্দর থেকে কোনও আন্তর্জাতিক উড়ানের যাত্রী বাইরে বেরোতে পারবেন না বলে নির্দেশিকা জাির করা হয়েছে।












Click it and Unblock the Notifications