ভোট নাকি করোনা সঙ্কট, পিএম কেয়ার তহবিলের অর্থে বিহারে তৈরি হচ্ছে ৫০০ শয্যার কোভিড হাসপাতাল
দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই তুলনায় অভাব রয়েছে হাসপাতাল ও শয্যার। সেই কথা মাথায রেখে কেন্দ্র সরকারও চায় রোগীদের দ্রুত চেক আপের জন্য দেশে কোভিড–১৯ উৎসর্গীকৃত হাসপাতাল তৈরি হোক। সেই কারণে পিএম কেয়ার্স ফান্ডের টাকা দিয়ে পাটনা ও মুজফ্ফরপুরে ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড–১৯ অস্থায়ী হাসপাতাল তৈরি করা হবে।

টুইটারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, 'পিএম–কেয়ার ফান্ড ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে যে কোভিড–১৯–এর বিরুদ্ধে অর্থ বরাদ্দ করা হবে এবং সেই অর্থ দিয়ে বিহারের পাটনা ও মুজফ্ফরপুরে ডিআরডিও ৫০০ শয্যাবিশিষ্ট অস্থায়ী কোভিড–১৯ হাসপাতাল তৈরি করবে। এটি বিহারের কোভিড কেয়ারের উন্নতি করতে দীর্ঘ পথ পাড়ি দেবে। ডিআরডিও ভেন্টিলেটর সহ ১২৫টি আইসিইউ ও ৩৭৫টি সাধারণ শয্যার হাসপাতাল তৈরি করবে। প্রতিটি শয্যার কাছে অক্সিজেন সাপোর্ট রাখা থাকবে।’
পিএমও এও জানিয়েছে যে সেনা বাহিনীর মেডিক্যাল পরিষেবা থেকেই চিকিৎসক প্যারামেডিক্যাল কর্মী হাসপাতালে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ৫০০ শয্যার হাসপাতাল পাটনায় উদ্বোধন হয়ে গিয়েছে সোমবার ও মুজফ্ফরপুরের হাসপাতাল খুব শীঘ্রই উদ্বোধন হবে। তবে বিহারে প্রথম হাসপাতাল বানিয়ে কেন্দ্র যেমন মানুষের সুবিধা করে দিতে চাইছে। তেমনই আসন্ন বিহার ভোটে বিজেপি তথা বিজেপির সহযোগীদের রাজনৈতিক সুবিধাও পাইয়ে দেবে এই নব নির্মিত হাসপাতালগুলো।












Click it and Unblock the Notifications