বন্ধুর ৩ বছরের মেয়েকে সাত তলা থেকে ছুঁড়ে ফেলল যুবক
মুম্বইয়ের কোলাবায় ঘটেছে এই চরম অমানবিক ঘটনা। নিজেরই বন্ধুর মেয়েকে সাততল্লা ফ্ল্যাটের বারান্দা থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
মুম্বইয়ের কোলাবায় ঘটেছে এই চরম অমানবিক ঘটনা। নিজেরই বন্ধুর মেয়েকে সাততল্লা ফ্ল্যাটের বারান্দা থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটে এই ঘটনা। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে পুলিস জানিয়েছে। অত উঁচু থেকে পড়ায় শিশুর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিস। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যুবককে গ্রেফতার করে দফায় দফায় জেরা শুরু করেছে কোলাবা থানার পুলিস।
পুরনো শত্রুতার কোনও ঘটনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় ফ্ল্যাটে আর কেউ ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিস। আপাতত ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্তম্ভিত আবাসনের বাসিন্দারাও। তাঁরাও রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications