Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মৃতদেহের গোপনাঙ্গে মিলল বিয়ারের বোতল! নিদারুন নির্যাতনের শিকার বিজেপি শাসিত এই রাজ্যে

মধ্য প্রদেশের ভোপালে, ৩৫ বছর বয়সী এক মহিলার পচাগলা লাশ পাওয়া গেছে, যার গোপনাঙ্গে বিয়ারের ক্যান, ঠাণ্ডা পানিয়ের বোতল ঢোকানো ছিল।

বস্তি এলাকার ঘর থেকে উদ্ধার হয়েছে এক বছর ৩৫ -এর মহিলার বিবস্ত্র পচা গলা দেহ। ময়না তদন্ত করতে গিয়ে ডাক্তাররা তাঁর গোপনাঙ্গে পেলেন বিয়ারের ক্যান, ঠান্ডা পানিয়ের বোতল! আবার বিজেপি শাসিত রাজ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক মহিলা। মধ্যপ্রদেশের ভোপালের অশোকনগর এলাকার ঘটনা।

মৃতদেহের গোপনাঙ্গে মিলল বিয়ারের বোতল!

বৃহস্পতিবার ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। ডাক্তাররা জানিয়েছেন অন্তত তিনদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। শুধু তাই নয়, তাঁর গোপনাঙ্গে বিয়ারের ক্যান, ঠান্ডা পানিয়ের বোতল ঢুকিয়ে দেওয়া হয়। এই নিদারুন অত্যাচারের পর অতিরিক্ত রক্তপাতের কারণেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়না তদন্তকারী ডাক্তাররা। এছাড়া তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্নও মিলেছে, যা থেকে তাঁরা অনুমান করছেন ওই মহিলার মাথা দেওয়ালে সজোরে ঠুকে দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে ওই বস্তির ঘরে মহিলার সঙ্গে তাঁর স্বামীও থাকতেন। গত কয়েকদিন ঘরের দরজা তালা বন্ধ ছিল। ঘর থেকে অসম্ভব কটু গন্ধ পেয়ে বস্তির বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে মহিলার পচা গলা দেহটি পায়। তাঁর গায়ে কোনও আবরণ ছিল না। বস্তিবাসীরা জানিয়েছেন মৃতার স্বামীর সন্দেহ ছিল তিনি এক প্রতিবেশীর সঙ্গে অবাধ সম্পর্কে লিপ্ত। এ নিয়ে দুজনের মাঝে মাঝেই কথা কাটাকাটিও হত।

গত কয়েকদিন ধরে মৃতার স্বামীকে নিরুদ্দেশ ছিলেন। গতকালই তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছু তথ্য বেরোয়নি। এখনও সে রাতে ছিক কী ঘটেছিল তা পুলিশের কাছে স্পষ্ট নয়। মৃতার স্বামী জানিয়েছে ঘটনার দিন সে মাদক সেবন করেছিল। এই মহিলা তার চতুর্থ স্ত্রী। প্রথম দুইজন তাকে ছেড়ে চলে গিয়েছে, আর তৃতীয় জনের রহস্যজনক মৃত্যু ঘটেছিল।

এদিকে দেহ উদ্ধারের পর থেকেই গায়েব সেই প্রতিবেশীও। তাঁর সন্ধান চালাচ্ছে পুলিশ। তদন্তকারী অফিসাররা মনে করছেন, তাকে ধরতে পারলে ঘটনার বিষয়ে অনেক তথ্য মিলতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+