গণধর্ষণের পর প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারল প্রেমিক! হায়দরাবাদ-উন্নাওয়ের পর ত্রিপুরা

হায়দরাবাদ ও উন্নাও ঘটনায় যখন তীব্র নিন্দা চলছে দেশজুড়ে, গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, তখন ত্রিপুরার বুকে ঘটে গেল তেমনই নারকীয় আরও একটি ঘটনা।

হায়দরাবাদ ও উন্নাও ঘটনায় যখন তীব্র নিন্দা চলছে দেশজুড়ে, গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, তখন ত্রিপুরার বুকে ঘটে গেল তেমনই নারকীয় আরও একটি ঘটনা। অভিযোগ, ১৭ বছরের এক কিশোরীকে দেড় মাস ধরে ঘরে আটকে বন্ধুদের দিয়ে ধর্ষণ করাল প্রেমিক। তারপর তাকে জীবন্ত পুড়িয়ে মারাও হয় বলে অভিযোগ।

গণধর্ষণের পর প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারল প্রেমিক

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের খোঁজেও তল্লাশিু শুরু হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবকের মাকেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার শান্তিরবাজার এলাকায়। মেয়েটির পরিবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে। তাদের অভিযোগ, পুলিশ সক্রিয় হলে তাদের মেয়েকে এভাবে মরতে হত না।

এই ঘটনায় শনিবার ভোররাতে ওই কিশোরীর মৃত্যু হল জিবি পন্থ হাসপাতালে। তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে ত্রিপুরা। অভিযুক্ত যুবক অজয় রুদ্রপালকে টেনে এনে গণপিটুনি দেন স্থানীয় জনতা। তার মাকেও গণপ্রহার দেন স্থানীয়রা।

ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে আলাপ হয় অজয়ের। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রস্তাব দিযে বাড়িতে নিয়ে যায় অজয়। সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হয় ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় হলেও অভিযোগ। শেষমেশ পরিণতি হয় ভয়ঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+