দিল্লি-উত্তরপ্রদেশে সহ ২৩ রাজ্যে জামাত যোগে ছড়াচ্ছে করোনা! দেশে নতুন করে সংক্রমিত কত?

দিল্লি-উত্তরপ্রদেশে করোনা আক্রান্তদের সিংহভাগ দিল্লির নিডামুদ্দিনে মার্কাজ জামাতে যোগ দেওয়া মানুষ। শনিবার বিকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশে সংক্রমিতদের মধ্যে যথাক্রমে ৫৯ শতাংশ ও ৬৩ শতাংশ জামাত যোগ রয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৯১ জনের দেহে করোনা

গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৯১ জনের দেহে করোনা

গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৯১ জনের দেহে করোনার সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে দেশ জুড়ে। ফলে আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১৪৩৭৮-এ। অন্যদিকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এদিন বিকাল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ আক্রান্তই মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থানের।

দেশে কী হারে বাড়ছে করোনা ?

দেশে কী হারে বাড়ছে করোনা ?

ভারতের ১৯ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণ হওয়ার সংখ্যা সাধারণ গড়ের থেকে এখনও কম আছে। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ও মৃতের সংখ্যার অনুপাত সারা দেশে ৮০:২০। অন্য অনেক দেশের থেকে এই অনুপাত ভাল জায়গায় রয়েছে। তবে আরও সচেতন না হলে এই সব পরিসংখ্যান বদলাতে বেশি সময় লাগবে না বলে মত বিশেষজ্ঞদের।

ভারতে প্রায় ৩০ হাজার জামাত যোগ থাকা মানুষকে চিহ্নিত করা হয়েছে

ভারতে প্রায় ৩০ হাজার জামাত যোগ থাকা মানুষকে চিহ্নিত করা হয়েছে

এদিকে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ভারতে প্রায় ৩০,০০০ জনকে তাবলিগি জামাতের সদস্যদের খুঁজে বের করেছে যাঁরা "মার্কাজ" বা দিল্লির নিজামুদ্দিনের সদর দফতরে আয়োজিত ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছে বা অন্য কোনও বড় বড় সমাবেশে যোগ দিয়ে রাজ্য সরকারগুলোর নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

দিল্লির নিজামউদ্দিন কাণ্ড

দিল্লির নিজামউদ্দিন কাণ্ড

প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর। সংক্রমণের ঘটনায় দিল্লির ওই মসজিদের মওলানার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+