রাম মুসলিমদের কাছেও পূজনীয়, দেশের ৯৯ শতাংশ মুসলিম ধর্মান্তরিত, দাবি বাবা রামদেবের
রাম মুসলিমদের কাছেও পূজ্যনীয় এমনই দাবি করেছেন যোগগুরু রামদেব। তাঁর দাবি ভারতের ৯৯ শতাংশ মুসলিমই ধর্মান্তরিত।
রাম মুসলিমদের কাছেও পূজনীয়। এমনই দাবি করেছেন যোগগুরু বাবা রামদেব। তাঁর দাবি ভারতের ৯৯ শতাংশ মুসলিমই ধর্মান্তরিত। অর্থাৎ মুঘলরা ভারতে আসার আগে সকলেই হিন্দু ছিল। মুঘলরা ভারতে আসার পরেই মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে হিন্দুদের। তাই দেশের মুসলিমদের কাছেএ রাম পূজ্যনীয়। অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় শোনার পরেই এই মন্তব্য করেছেন যোগগুরু রামদেব।

অযোধ্যার রামমন্দির হিন্দুদের স্বপ্ন
অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির সুপ্রিম রায় শোনার পর রীতিমতো উচ্ছ্বসিত রামদেব বলেছেন এই মন্দির ভারতীয় হিন্দুদের স্বপ্ন। সেকারণে দেশের সেরা মন্দিরটা এখানে তৈরি করতে হবে। এই মন্দির যেন দেশের সবচেয়ে সুন্দর মন্দির হিসেবে তৈরি হয়। তিনি বলেছেন যেমন ভ্যাটিকান ক্রিশ্চানদের, মক্কা মুসলিমদের, স্বর্ণমন্দির শিখদের ঠিক তেমনই অযোধ্যার রাম মন্দির হিন্দুদের।

মুসলিমদের রাম মন্দির তৈরিতে সহযোগিতা চাই
অযোধ্যার রায়ের পর রাম মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রামদেব বলেছেন মুসলিমদের উচিত অযোধ্যায় রামমন্দির তৈরিতে সহযোগিতা করা। অন্যদিকে হিন্দুরাও মুসলিমদের মসজিদ তৈরিতে সহযোগিতা করবে। সেকারণেই তিনি বলেছেন রাম মুসলিমদেরও পূজ্যনীয়। কারণ রামদেব মনে করেন দেশের ৯৯ শতাংশ হিন্দু ধর্মান্তরিত।

অযোধ্যা নিয়ে অশান্তির চেষ্টা
এদিন রামদেব অভিযোগ করেছেন কয়েকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে অযোধ্যা নিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন। দেশের শান্তি যাতে বজায় থাকে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিশেষ নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications