সারা দেশে রাস্তায় রাগের মাথায় খুনের ৯৫ ভাগই হয় দেশের এই বিজেপি শাসিত রাজ্যে

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, সারা দেশে প্রকাশ্য রাস্তায় রাগের মাথায় রেষারেষিতে যত খুন হয় তার ৯৫ শতাংশই হয় বিজেপি শাসিত উত্তরপ্রদেশে।

উত্তরপ্রদেশে কয়েকমাস হল সরকার বদলে গিয়েছে। সমাজবাদী পার্টির বদলে এসেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বে নতুন বিজেপি সরকার। তবে ২০১৬ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, সারা দেশে প্রকাশ্য রাস্তায় রাগের মাথায় রেষারেষিতে যত খুন হয় তার ৯৫ শতাংশই হয় বিজেপি শাসিত উত্তরপ্রদেশে।

রাস্তায় রাগের মাথায় খুনের ৯৫ ভাগই হয় দেশের এই রাজ্যে

এই পরিসংখ্যান যোগী সরকারের আমলের নয়, অখিলেশ সিং যাদবের সরকারের আমলের উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশে ৪৮৮৯টি খুনের ঘটনা ঘটেছে ২০১৬ সালে। তার মধ্যে ৪৮৯টি রাস্তায় রেষারেষির জেরে খুনের ঘটনা।

সারা দেশের ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এমন খুনের ঘটনা মোট ৫১৩টি। ফলে ৯৫ শতাংশ এমন হত্যার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেই। এমনটাই বলছে এনসিআরবি রিপোর্ট।

সারা দেশে ২০১৬ সালে মোট ৩০হাজার ৪৫০টি খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যেও উত্তরপ্রদেশই সব ধরনের খুন মিলিয়ে এগিয়ে রয়েছে।

উত্তরপ্রদেশের পর রাস্তায় রেষারেষিতে খুনে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (১৩টি), তিন নম্বরে গুজরাত (৩টি), চারে মনিপুর (২টি), পাঁচে ছত্তিশগড় (২টি)। তারপরে রয়েছে কর্ণাটক (১টি), কেরল (১টি), মধ্যপ্রদেশ (১টি), দিল্লি (১টি)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+