শিশুদের সিরাপের ৯৫ শতাংশ অ্যালকোহল, চাঞ্চল্য
কোচি, ৭ অগাস্ট : কেরলে শিশুদের জন্য বিনামূল্যে বিলি করা প্যারাসিটামল সিরাপে অ্যালকোহলের মাত্রা প্রায় ৯৫ শতাংশ বলে জানা গিয়েছে। এমন জানার পরই কেরলের মঞ্জরী মেডিক্যাল কলেজের সুপার সিরাপের বিলি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন।
তবে ঘটনা হল, ইতিমধ্যেই সাড়ে ৩ লক্ষ অ্যালকোহল মিশ্রিত সিরাপের বোতল বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, কানপুরের একটি কোম্পানি গত সপ্তাহে এই সিরাপের সাপ্লাই দিয়েছে। আর সেই সিরাপ হাসপাতাল থেকে রীতিমতো প্রেসক্রিপশন করে পাঁচ বছরের কমবয়সীদের মধ্য বিলিয়ে দেওয়া হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কেরলে।
সাধারণভাবে, প্যারাসিটামল গ্রুপের ওষুধে 'প্যারাহাইড্রোক্সিবেনজোয়েট' নামের রাসায়নিক মেশানো হয়। তবে এক্ষেত্রে অ্যালকোহল মেশানো হয়েছে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications